জ্ঞান

অজান্তেই আপনি প্রতিদিন কতো প্লাস্টিক খাচ্ছেন জানেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি নিজেও কোনো দিন হয়তো চিন্তা করেননি। কিন্তু অজান্তেই আপনি প্রতিদিন কতো প্লাস্টিক খাচ্ছেন জানেন? শুনলে আপনিও ভরকে যাবেন!

পৃথিবী যতো আধুনিক হচ্ছে ততোই পাল্টে যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান। আধুনিকতার ছোঁয়ায় এখন প্রায় বাসাতেই মাইক্রোওভেনে খাবার গরম করা হয়ে থাকে। আমরা খাবার গরম করার জন্য ব্যবহার করে থাকি প্লাস্টিকের বাসন বা বক্স।

যে কারণে আমাদের অজান্তেই মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের। এই কথা জানতে পারলে হয়তো আপনি মাইক্রোওভেনে কাচের বাসনের ব্যবহার আরও বাড়িয়ে দেবেন। তবে তাতেও তেমন ফলপ্রসু কাজ হবে বলে মনে হয়নি গবেষকদের।

Related Post

যুক্তরাজ্যের একদল গবেষক জানিয়েছেন যে, ১৫ হতে ২০ মিনিটের একটি খাবারে ১০০টি ছোট ছোট প্লাস্টিক ‘পার্টিক্যাল’ থাকে। যা খাওয়ার সময় সোজা মানুষের পেটে চলে যায়। তাছাড়াও ঘরের চারপাশের ‘সফট ফার্নিশিং’ এবং ‘সিন্থেটিক ফাইবারে’ যে পলিমার থাকে, সেগুলো থেকেও ‘পার্টিক্যাল’ সৃষ্টি হয়।

গবেষকরা গবেষণার পর যা দেখেছেন তা সত্যিই ভয়ংকর একটি বিষয়। তারা আরও জানিয়েছেন, খাবারের সঙ্গে একজনের শরীরে বছরে প্রায় ৬৮ হাজার ৫০০ ধরনের বিপজ্জনক প্লাস্টিক ফাইবার প্রবেশ করে থাকে! পরিবেশে ঘুরে বেড়ানো ধূলিকণা হতে এগুলো আসতে পারে বলেও ধারণা করছেন গবেষকরা। এইসব প্লাস্টিক শরীরে গিয়ে মানব দেহের যে মারাত্মক ক্ষতিসাধন করতে পারে তাতে কোনো সন্দেহ নেই।

This post was last modified on মার্চ ১০, ২০১৯ 4:34 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে