বঙ্গবন্ধু স্যাটেলাইটে যুক্ত হচ্ছে এটিএম বুথ ও টিভি চ্যানেল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশি টেলিভিশন চ্যানেলকে স্যাটেলাইট ইন্টারনেটের আওতায় আনার পাশাপাশি নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দিতেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) অটোমেটেডে টেলার মেশিনের (এটিএম) সঙ্গে যুক্ত করা হচ্ছে।

একসঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইটের এক বছর পূর্তি বা প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, আগামী ১২ মে হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের-১ এর বর্ষপূর্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে ব্যাংকের এটিএম বুথ ও অনলাইনে আর্থিক লেনদেন স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা হবে। সেইসঙ্গে দেশি টেলিভিশন চ্যানেলকে এর সঙ্গে যুক্ত করে ইন্টারনেট সেবা বঞ্চিত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে স্যাটেলাইট সেবা।

Related Post

অধিকাংশ এটিএম বুথ ইন্টারনেট সেবার আওতায় আনার পরিকল্পনা তুলে ধরে ড. শাহজাহান মাহমুদ আরও বলেন, ‘প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথে স্যাটেলাইট ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হবে। স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্রডব্যান্ড ইন্টারনেটের তুলনায় অনেক বেশিই নিরাপদ।’ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা হতে কোনো তথ্য ফাঁস হওয়ার সুযোগ নেই বলে তিনি দাবি করেছেন।

তিনি আরও জানান, হাতিয়া দ্বীপ এবং ইন্টারনেট বঞ্চিত দেশের অন্যান্য অঞ্চলে থ্রিজি এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার সূচনাও এদিনই হবে। উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ৪০টি টেলিভিশন চ্যানেল ও বাণিজ্যিক ব্যাংকের ৭ হাজার এটিএম বুথ রয়েছে।

বিএস-১ ব্যবহার সম্পর্কে ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরীন বলেছেন যে,‘দূর্গম ও ইন্টারনেট সংযোগবিহীন এলাকার গ্রাহকদেরকে আমরা স্যাটেলাইট হতে পাওয়া ‘ডেডিকেটেড’ ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই।’ ডাচবাংলা ব্যাংকের ৪৮০০ এটিএম বুথ রয়েছে উল্লেখ করে আবুল কাশেম মোহাম্মদ শিরীন আরও বলেন, এই স্যাটেলাইট ব্যান্ডউইথ ব্যবহার করে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো বলে আশা করছি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বহুমুখী ব্যবহারের উপর কয়েকটি প্রদর্শনীও করা হবে। তারমধ্যে রয়েছে অনলাইন ব্যাংকিং, অনলাইনে আর্থিক লেনদেন, সবগুলো টিভি চ্যানেলকে স্যাটেলাইটের আওতায় নিয়ে আসা ইত্যাদি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

This post was last modified on এপ্রিল ৩০, ২০১৯ 11:59 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে