লাইফস্টাইল

খাদ্যাভাসের ছোট ছোট পরিবর্তন যেভাবে পরিবেশকে টিকিয়ে রাখবে

দি ঢাকা টাইমস ডেস্ক।। যে মানুষের জন্য এই পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেই মানুষই আবার এই পরিবেশ ধ্বংস করছে। আমরা এমন কিছু ছোট খাটো কাজ করি যা পরিবেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটা হতে পারে আমাদের বিচরণ, খাদ্যাভাস, আবাস স্থল ইত্যাদির মাধ্যমে। আজ আমরা আলোচনা করব খাদ্যাভাস পরিবর্তন করে কিভাবে পরিবেশ টিকিয়ে রাখা সম্ভব।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, বিশ্বে যে পরিমাণ গ্রিন হাউজ গ্যাস নির্গমন হয় তার এক চতুর্থাংশের জন্য দায়ী আমাদের খাদ্য। বৈশ্বিক উষ্ণায়নের পেছনে আমাদের খাদ্য উৎপাদন এবং আহরণ ব্যাপক ভূমিকা রেখেছে।

১। বেশিভাগ মানুষ একই রকম মাছ খেতে বেশি পছন্দ করে। ফলে সেই জাতীয় মাছের যোগান দিন দিন কমতে থাকে। যা পরিবেশের জন্য ব্যাপক হুমকি হয়ে দাড়িয়েছে। এর থেকে সপ্তাহে যে দিনগুলো আপনি মাছ খেতে পছন্দ করেন, সেই দিন ভিন্ন ভিন্ন মাছ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। তাহলে এক রকমের মাছের উপর বেশি চাপ পরবে না। ফলে পরিবেশের উপর মাছের যে অবদান তা বজায় থাকবে।

Related Post

২। মাংস একটি অতি সুস্বাদু খাবার। তবে অনেকেই শুধু এক ধরণের মাংস খেতে পছন্দ করেন। যেমন কেউ শুধু মুরগির মাংস, কেউ খাসির মাংস আবার কেউ গরুর মাংস খেতে বেশি পছন্দ করেন। আজ থেকে এই অভ্যাস ত্যাগ করুন। যদি কোন সমস্যা না থাকে তবে ভিন্ন ভিন্ন মাংস খেতে আরম্ভ করুন। এতে গরু, ছাগল এবং মুরগি জাতীয় প্রাণি পরিবেশের উপর তাদের প্রভাব স্বাভাবিক রাখতে সক্ষম হবে। অন্যথায় ধীরে ধীরে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে।

৩। ধুমপান একটি মারাত্মক সমস্যা হওয়া সত্বেও আমাদের দেশে এটি বৈধ। প্রতি বছর আমরা প্রচুর পরিমাণে ধুমপান করে থাকি। যার ফলে পরিবেশ দূষণ সহ আর্থিক ভাবেও আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। অথচ এই ধুমপান যদি কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়, তবে পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিকভাবেও আমরা উপকৃত হব।

৪। আমরা শাক-সবজি হিসেবে বেশ কিছু সবজি বেশি গ্রহণ করি। অথচ এমন কিছু সবজি রয়েছে যা সকলে খায় না। ফলে সেই সকল সবজির আবাদ কমে যাচ্ছে। একটি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকল ধরণের সবজির চাষ করা উচিৎ। কারণ একই জমিতে একই রকম সবজি বার বার চাষ করাতে সেই জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। তাই আমাদের খাদ্যাভাসে সকল ধরণের সবজি রাখতে হবে। এর ফলে সকল সবজির চাহিদা বাড়বে এবং তার চাষ বৃদ্ধি পাবে। যার ফল স্বরুপ পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে।

This post was last modified on এপ্রিল ৩০, ২০১৯ 9:50 am

রায়হান মালিথা

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে