মাকে ধাক্কা দেওয়ায় সন্তানের কঠোর প্রতিবাদ! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়সে ছোট্ট হলেও মায়ের প্রতি তার ভালোবাসা প্রগাঢ়। যে কারণে যখন একটি গাড়ি এসে তার মাকে ধাক্কা দিলো, তখন তার সন্তান ও ছোট্ট শিশুটি কঠোরভাবে প্রতিবাদ করলো। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে!

বয়সে ছোট্ট হলেও মায়ের প্রতি তার ভালোবাসা প্রগাঢ়। যে কারণে যখন একটি গাড়ি এসে তার মাকে ধাক্কা দিলো, তখন তার সন্তান ও ছোট্ট শিশুটি কঠোরভাবে প্রতিবাদ করলো। এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে!

মায়ের জন্য সন্তানের সব সময় হৃদয় নিগড়ানো ভালোবাসা থাকে সেটি আমাদের সবার জানা। তবে সেই বিষয়টি আবারও প্রমাণ হলো। মায়ের কষ্ট কখনও সন্তান সহ্য করতে পারে না, তার আরেকবার প্রমাণ করলো ছোট্ট একটি শিশু। মাকে ধাক্কা দেওয়ায় সে রেগে গিয়ে গাড়িকে বার বার লাথি মারতে থাকলো সেই শিশু। আঙ্গুল তুলে ড্রাইভারকে যেভাবে শাসাচ্ছিলো, যা সত্যিই বড়দেরকেও হার মানিয়েছে। শিশুটির এমন প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে।

Related Post

এমন একটি ঘটনা ঘটেছে সম্প্রতি চীনের চংকিং শহরের একটি রাস্তায়। সেখানকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে এইমন একটি দৃশ্য, যা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। ভিডিওটি দেখে অনেকেই সমবেদনা জানিয়েছেন, সেই সঙ্গে ছোট্ট শিশুটির প্রতিবাদের ধরন দেখে তাকে ‘হিরো’ও বলেছেন অনেকেই।

ভিডিওতে দেখা যায় যে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন একজন নারী ও তার ছোট্ট শিশু। এই সময় হঠাৎ করেই একটি সাদা রঙের গাড়ি এসে ধাক্কা মারে তার মাকে। এতে করে দুজনই ছিটকে পড়েন রাস্তার ওপর, তখন গাড়ি যায় থেমে। তবে গাড়ির গতি কম থাকায় মা ব্যথা পেলেও ছেলের তেমন কিছুই হয়নি সেই সময়।

শিশুটি পড়ে যাওয়া থেকে উঠে মা ঠিক রয়েছে কিনা দেখে নিয়েই গাড়ির দিকে এগিয়ে গেলো। তারপর গাড়ির সামনে গিয়ে বার বার জোরে জোরে লাথি মারতে থাকে ওই শিশুটি। যদিও ওই লাথির আঘাতে গাড়ির কোনো ক্ষতিই হয়নি। এতে করে সে থেমে যায়নি, এরপর গাড়ির চালকের দিকে আঙুল তুলে এগিয়ে যায় ওই শিশু। রাগান্বিত ওই অবস্থায় তাকে কিছু বলতেও দেখা গেছে।

পরে গাড়ির চালক বেড়িয়ে এসে আশপাশের লোকের সহায়তায় ওই নারী ও শিশুকে তার নিজের গাড়িতে তুলে নেন। জানা যায়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

দেখুন ভিডিওটি

This post was last modified on ডিসেম্বর ১৭, ২০১৯ 12:12 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে