১৯ দিনের প্রচেষ্টায় করোনার ভ্যাকসিন তৈরির ঘোষণা

দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ বর্তমানে পৃথিবীর সবচেয়ে আলোচিত একটি নাম হলো করোনা ভাইরাস। বিশ্বের অন্তত ১৯০টি দেশ এই মুহূর্তে কাঁপছে এই ভাইরাসটির সংক্রমণে। ১৯ দিনের প্রচেষ্টায় করোনার ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়েছে জাপান।

ইতিমধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়। ওসাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের অন্যতম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি অ্যানজেসের যৌথ উদ্যোগে এই টিকাটি তৈরি হয়েছে বলে দাবি করে গত মঙ্গলবার অ্যানজেসের এক বিবৃতিতে জানানো হয়।

ওসাকার ওই কোম্পানি জানিয়েছে যে, তাদের ডিএনএ ভ্যাকসিন তৈরির কাজ শেষ হয়েছে এবং তা শীঘ্রই প্রাণীর ওপর পরীক্ষা করা শুরু হবে।

Related Post

এছাড়াও ওসাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যয়নরত নাদিম মাহমুদ (বাংলাদেশি) ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে লিখেছেন যে, কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করেছে আমাদের ওসাকা বিশ্ববিদ্যালয়। মাত্র ১৯ দিনের প্রচেষ্টায় আমাদের বিশ্ববিদ্যালয় এবং অ্যাঞ্জেস কর্পোরেশনের যৌথ উদ্যোগে ডিএনএ ভ্যাকসিন তৈরি করা হলো। ভ্যাকসিনটি তৈরির পর এখন অপেক্ষা কেবল প্রাণীর দেহে পরীক্ষা করার।

তিনি আরও লিখেছেন যে, মূলত করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করার জন্য শরীরে ‘এক টুকরা ডিএনএ (প্লাজমিড) শরীরে প্রবেশ করানো হবে, সেখান থেকে তৈরি হওয়া প্রোটিন পরবর্তীকালে ইমোনাইজড হয়ে নভেল করোনা ভাইরাসকে ধ্বংস করে দেবে। জাপানের প্রভাবশালী ঔষধ কোম্পানি তাকারা ভ্যাকসিনটি বাজারজাতকরণের দায়িত্ব গ্রহণ করেছে।

ফুজি ফি্লম হোল্ডিং কর্পোরেশনের ‘Avigan’ করোনা ভাইরাস প্রতিরোধকারী ঔষধের পর এটি একটি ভারো খবর বলা যায়। আশা করা হচ্ছে, এই ভ্যাকসিন শীঘ্রই বিশ্বে প্রাণ সংহার কমিয়ে আনতে সক্ষম হবে।

This post was last modified on মার্চ ২৬, ২০২০ 2:53 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে