অ্যাপল ৩০ হাজার চীনা অ্যাপ সরিয়ে দিয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল অ্যাপ স্টোর হতে প্রায় ৩০ হাজার চীনা অ্যাপ সরিয়ে দিয়েছে। এর মধ্যে ২৬ হাজারের বেশিই হলো গেমিং অ্যাপ। সমীক্ষা প্রতিষ্ঠান কুইমাইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

চলতি বছরের শুরুতে অ্যাপল গেমিং অ্যাপ নির্মাতাদের জানিয়েছিল, জুনের মধ্যেই সরকারি লাইসেন্সের নাম্বার জমা না দিলে স্টোর হতে অ্যাপ সরিয়ে দেওয়া হবে।

চীনের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে দীর্ঘদিন ধরেই এই নিয়ম মেনে চলা হয়। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল। ইতিপূর্বে জুলাইয়ের শুরুতে অ্যাপ স্টোর হতে ২,৫০০ এর বেশি অ্যাপ সরিয়ে দিয়েছিল অ্যাপল।

Related Post

চীনের ইন্টারনেট নীতিমালা অনুযায়ী দেখা যায়, অ্যাপল স্টোরে কোনো গেম বা তার আপডেট আপলোডের আগে সে দেশের প্রশাসনের কাছ থেকে অনুমোদন নিতে হবে। নিয়মের সব ধাপ পেরিয়ে এই অনুমোদন পেতে মোটামুটি ৬ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লেগে যায়। প্রতি বছরই দেড় হাজারের বেশি গেমকে কখনও লাইসেন্স অনুমোদন দেয় না চীন।

যে কারণে নিয়ম মেনে অ্যাপল স্টোরে ফিরে আসতে হলে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হবে গেম ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on আগস্ট ৬, ২০২০ 12:45 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে