দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি সম্পূর্ণ নতুন এক ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করে চ্যাট থেকে সরাসরি যে কোনো জিনিস বিক্রি করা যাবে।
ফেসবুকের সঙ্গে হাত মিলিয়ে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে লাভবান হবেন বিশেষ করে ছোট ব্যবসায়ীরা। হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন, “আমরা শুরুতেই এটা পরিষ্কার করে দিতে চাই যে, বিজনেসের সঙ্গে সব মেসেজ ফেসবুকের হোস্টিং ব্যবহার করেই হবে। অনেক চিন্তা ভাবনার পরেই কোম্পানির তরফ হতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।”
ইতিমধ্যেই বিজনেস অ্যাকাউন্ট হতে নোটিফিকেশন মেসেজ পাঠানোর জন্য পৃথক টাকা নিয়ে থাকে। এবার হোয়াটসঅ্যাপ হতে ব্যবসায়ীরা বিক্রি শুরু করলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাভ শুরু করতে পারবে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি।
দীর্ঘ দিন ধরেই হোয়াটসঅ্যাপকে লাভজনক ব্যবসায় পরিণত করার চেষ্টা চালিয়ে আসছেন মার্ক জাকারবার্গ। এই জন্য শুরুতেই বিজ্ঞাপন দেখানোর চিন্তাভাবনাও শুরু করেছিলো কোম্পানির অন্দরে। পরে সেই ভাবনা হতে সরে এসে নতুন মডেলে রোজগারের চেষ্টা করছে মার্কিন এই কোম্পানিটি।
বর্তমানে হোয়াটসঅ্যাপের সব চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে। ফেসবুকের হোস্টিং ব্যবহার হলে ব্যবসায়ীরা তখন গ্রাহকদের মেসেজ পাঠাতে পারবেন না। কোম্পানির তরফ হতে জানানো হয়েছে যে, “সার্ভিং প্রোভাইডারের মতো এইসব ব্যবসায়ীদের হোস্টিং সার্ভিস দেবে ফেসবুক।”
সম্প্রতি করোনা ভাইরাস পরিস্থিতিতে সব ব্যবসা ধীরে ধীরে অফলাইন হতে অনলাইনে চলে আসছে। প্রতিদিন বিশ্বব্যাপী ১৭.৫ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ বিজনেস সার্ভিস ব্যবহার করে থাকেন।
যদিও হোয়াটসঅ্যাপ শুধু একা নয়, চলতি বছর কাউটলুট, শপম্যাটিকের মতো অনলাইন বিজনেস প্ল্যাটফর্মগুলিও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। যদিও এই জগতে হোয়াটসঅ্যাপের প্রবেশ প্রতিযোগীদের চাপের মধ্যে ফেলে দেবে। নতুন ফিচারটি ব্যবহার করে সহজেই যে কোনো ব্যবসায়ী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সহজেই জিনিস বিক্রি শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on জুলাই ১০, ২০২৫ 6:00 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…