দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কাইপ কেনার এক বছরের মধ্যে টেক জায়ান্ট মাইক্রোসফট ইমেইল সার্ভিস আউটলুক এ স্কাইপ সরাসরি সংযুক্ত করলো। যার ফলে আউটলুক ব্যবহারকারীগণ স্কাইপ এর সকল সুবিধা পাবেন। মাইক্রোসফট ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স এবং ব্রাজিলের জন্য সেবাটি চালু করেছে।
গত বছর স্কাইপ কিনে নেবার পর মাইক্রোসফট তাদের যোগাযোগ সেবা ম্যাসেঞ্জার বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। মূলত ম্যাসেঞ্জার এর পরিবর্তে স্কাইপ চালু করাই ছিল লক্ষ্য। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ইমেইল সেবা দিয়ে আসছে টেক জায়ান্ট গুগল। গুগলের জিমেইল একই সাথে কথা বলা এবং ভিডিও কলের সুবিধা রয়েছে। গুগল, ইয়াহু’র মত প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে মাইক্রোসফট, আউটলুক এবং স্কাইপকে আরও সহজ ও ব্যবহার উপযোগী করার পদক্ষেপ নিল।
ভিডিও কল ব্যবহারের ক্ষেত্রে স্কাইপের জনপ্রিয়তা বেশি। অনলাইন যোগাযোগ, কথাবার্তা, টেক্সট, ফাইল শেয়ারিং, ভিডিও কনফারেন্সসহ নানা সুবিধার জন্য স্কাইপের ব্যবহার সবচেয়ে বেশি। আউটলুকের সাথে স্কাইপ একীভূতকরণের ফলে ধারণা করা হচ্ছে আউটলুক এর ব্যবহার বাড়বে। মাইক্রোসফট জানিয়েছে, অন্যান্য দেশের গ্রাহকদের পর্যায়ক্রমে এই পদক্ষেপের আওতায় আনা হবে।
তথ্যসূত্র: CNET.COM
This post was last modified on আগস্ট ২৩, ২০১৩ 4:37 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…