নারায়ণগঞ্জে বার্জার ফসরকের আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২২ মার্চ নারায়ণগঞ্জে আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন করলো বার্জার ফসরক লিমিটেড। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ফসরক ইন্টারন্যাশনাল লিমিটেডের যৌথ উদ্যোগ বার্জার ফসরক লিমিটেড।

ফসরক ইন্টারন্যাশনাল জেএমএইচ গ্রুপের একটি ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ৮০ বছর ধরে ৭০টিরও বেশি দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে, ২৫০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে নিজেদের সুনাম অটুট রেখেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এ নির্মাণ খাতের চাহিদা পূরণে এই দুই প্রতিষ্ঠান যৌথ উদ্যোগ হিসেবে দেশে সর্বাধুনিক প্রযুক্তির কারখানা চালু করেছে। আধুনিক সিমেন্ট গ্রাইন্ডিং এইডস, অ্যাডমিক্সচার প্রোডাক্ট ও জয়েন্ট সিল্যান্ট সহ বিভিন্ন নতুন পণ্য ও প্রযুক্তির সাথে বার্জার ফসরক লিমিটেড বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং অগ্রগতি অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।

অবকাঠামো, বিল্ডিং সেগমেন্ট, পাওয়ার প্ল্যান্ট ও পরিবহনসহ নির্মাণ শিল্পখাতের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্মাণ সংক্রান্ত সম্পূর্ণ সমাধান এবং প্রযুক্তিগত সেবা প্রদান করে।

Related Post

আন্তর্জাতিক মানের মেশিনারিজ দ্বারা সজ্জিত কারখানা স্থাপনের এমন উদ্ভাবনী উদ্যোগ বার্জার-ফসরককে ভৌগলিক কাভারেজ বাড়াতে, সেবার মান বৃদ্ধিতে এবং বিশ্বমানের কনস্ট্রাকশন কেমিক্যাল ব্যবহারে সহায়তা করবে। নারায়ণগঞ্জে এই আধুনিক স্থাপনার মাধ্যমে সারা দেশে অধিক সংখ্যক গ্রাহক এসব সুবিধা উপভোগ করতে পারবেন।

প্ল্যান্টটি উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি; বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ. ই. ​​রবার্ট চ্যাটারটন ডিকসন; সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু; বার্জার পেইন্টস গ্রুপের চেয়ারম্যান কুলদীপ সিং ধিংরা; বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী; জেএমএইচ গ্রুপের চেয়ারম্যান ড. জেমস এম হে ও ফিতরিয়ানি হে এবং জেএমএইচ গ্রুপের প্রধান নির্বাহী ইয়ান ওয়াট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার ফসরক
পরিবারের অন্যান্য সদস্যরাও।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান, এমপি বলেন, “দেশে ক্রমবর্ধমান অবকাঠামোর চাহিদা বৃদ্ধির সাথে নির্মাণ এবং এ সংশ্লিষ্ট অন্যান্য শিল্পে আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটবে বলে আশা করা যায়। বার্জার ফসরক লিমিটেডের আধুনিক কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট সর্বোচ্চ মানের অবকাঠামো পণ্যের জন্য সবচেয়ে ভালো সমাধান প্রদান করবে।”
বার্জার পেইন্টস গ্রুপের চেয়ারম্যান কুলদীপ সিং ধিংরা বলেন, “ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সবসময় নির্মাণ শিল্পে অবদান রাখার প্রচেষ্টা চালিয়ে আসছে বার্জার। নারায়ণগঞ্জে বার্জার ফসরক লিমিটেড কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্টের উদ্বোধন এ লক্ষ্যে একটি অসাধারণ উদ্যোগ। নিঃসন্দেহে, এটি নির্মাণ শিল্পের সকল ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে।”
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, “নতুন এ প্ল্যান্ট বহুমুখী সম্ভাবনা উন্মোচন করবে। পাশাপাশি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যের মাধ্যমে আমাদের দেশীয় কনস্ট্রাকশন কেমিক্যাল খাতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আধুনিক এ প্ল্যান্ট উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগে জেএমএইচ গ্রুপকে আমাদের পাশে পেয়ে আমরা গর্বিত।”

জেএমএইচ গ্রুপের চেয়ারম্যান ড. জেমস এম হে বলেন, “আমরা নারায়ণগঞ্জে এই কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। নতুন এ কারখানাটি অবকাঠামো সংক্রান্ত প্রকল্পে টেকসই মান নিশ্চিতে ‘গঠনমূলক সমাধান’ প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করবে, যা দেশে কনস্ট্রাকশন কেমিক্যালের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।”
আরও বিস্তারিত তথ্যের জন্য, ভিজিট করুন www.bergerfosroc.com । খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মার্চ ২৩, ২০২২ 4:24 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে