শিশুদের হেপাটাইটিস নিয়ে যা করবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হেপাটাইটিস নিয়ে বেশ চিন্তায় আছেন অনেকেই। এই হেপাটাইটিস সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন, শিশুদের সুরক্ষিত রাখতে হেপাটাইটিসের পূর্ব লক্ষণগুলি সম্পর্কে সকলকেই অবগত থাকতে হবে।

কোভিড, মাঙ্কি পক্সের মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে হেপাটাইটিস। ‘লন্ডন হেলথ সিকিউরিটি এজেন্সি’ এর তথ্য অনুসারে দেখা যায় ১০ বছর ও তার কমবয়সি প্রায় ২২২ জন হেপাটাইটিস আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া মিলেছে। আক্রান্তদের প্রায় প্রত্যেকেই আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে, ইংল্যান্ডের বাসিন্দা। এখনও পর্যন্ত আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ১৭ জনের যকৃৎ প্রতিস্থাপনের প্রয়োজন পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষিত রাখতে হেপাটাইটিসের পূর্ব লক্ষণগুলি সম্পর্কে অবগত থাকা প্রয়োজন।

কোন লক্ষণগুলো শিশুদের মধ্যে দেখে চিনবেন হেপাটাইটিস

Related Post

# চোখ বা ত্বকের সাদা অংশ হলদে হয়ে যাবে।

# গাঢ় হলুদ রঙের প্রস্রাব হওয়া।

# পেশিতে ও গাঁটে ব্যথা হওয়া।

# সারাক্ষণ ক্লান্ত ভাব লাগা।

# খিদে না থাকা।

# পেটে ব্যথা হওয়া।

শিশুদের মধ্যে এই সব উপসর্গ দেখা দিলেও অতি দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ কখনও শিশুকে খাওয়াবেন না।

প্রাথমিক অবস্থায় বেশি তরল জাতীয় খাবার এবং পানি খাওয়ান। যদি খুব বেশি পেট ব্যথা করে তাহলে ঝাল-মশলাদার খাবার একেবারেই খাওয়াবেন না। অতি দ্রুত সময়ের মধ্যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মে ২৯, ২০২২ 4:47 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে