চালু হলো ইমো’র ‘অল-ইন-ওয়ান’ প্ল্যাটফর্ম চ্যানেল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি এর প্ল্যাটফর্মে ‘চ্যানেল’ নামক নতুন ফিচার চালু করলো।

সেবা ও তথ্য সংক্রান্ত সুবিধা প্রদানের লক্ষ্যে তৈরি এই ব্রডকাস্ট প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে। “ব্যবসায় নতুন দিক, লাইফস্টাইলেও ভিন্ন মোড়” প্রতিপাদ্যের সাথে এই ব্যতিক্রমী ফিচার দেশের ব্যবসায়িক ইকোসিস্টেমকে একত্রিত করবে এবং মানুষের জীবনধারার মানোন্নয়নেও ভূমিকা পালন করবে।
ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়িক উদ্যোগ ও সর্বস্তরের মানুষের জন্য ডিজাইন করা ইমো’র এই চ্যানেল পাবলিশারদের সেবা প্রদান, গ্রাহকসংখ্যা বৃদ্ধি, অনলাইন ব্যবসা পরিচালনা ও সারা দেশ এমনকি সমগ্র বিশ্বের মানুষের সাথে তথ্য শেয়ার করতে সক্ষম করবে।

আগ্রহী ব্যবহারকারীদের যে কেউই সহজে ইমো’তে চ্যানেল চালু করতে পারেন। এই প্ল্যাটফর্মে পাবলিশাররা মাল্টি-মিডিয়া কনটেন্ট পোস্ট করতে পারবেন এবং ইমো’র নির্দিষ্ট ব্যবহারকারীসহ চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে তাদের সেবা ব্রডকাস্ট করতে পারবেন। পাবলিশাররা ‘ম্যাসেজ’ বা ‘ফাইল’ এর মাধ্যমে কনটেন্ট পোস্ট করতে পারবেন। ম্যাসেজটি টেক্সট ও ছবি থেকে শুরু করে লিঙ্ক ও ভিডিও – নানান রকম হতে পারে। চ্যানেল একটি ‘অল-ইন-ওয়ান’ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। অসাধারণ এই অ্যাপে ‘ওয়ান-টু-মেনি ব্রডকাস্ট’ ও ‘ওয়ান-টু-ওয়ান এনগেজমেন্ট’ এর সুযোগ রয়েছে। কনটেন্ট নির্মাতাদেরকে তাদের কনটেন্ট সমমনা দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে চ্যানেলটি।

অ্যাড-অন ফাংশন হিসেবে, চ্যানেল এবং পৃথক পোস্ট দুটোই সম্ভাব্য গ্রাহক ও আগ্রহী দর্শকদের কাছে পৌঁছে যাবে। চ্যানেলের আরেকটি শক্তিশালী ফিচার হচ্ছে এর ওয়ান-টু-ওয়ান এনগেজমেন্ট সক্ষমতা। একজন সাবস্ক্রাইবার কারো পোস্ট করা কনটেন্ট ও চ্যানেলের মেন্যুতে থাকা পণ্য, সেবা ও তথ্য সংক্রান্ত কনটেন্ট কেবল রিভিউ-ই করতে পারবেন না, সেই সাথে চাইলে তিনি যেকোনো এক্সটার্নাল ডিজিটাল লিংকেজ ভিজিট করতে পারবেন, বাইরের অন্য প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন, কল করার মাধ্যমে সরাসরি পাবলিশারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং পৃথকভাবে পাবলিশারের সাথে কথা বলতে ও পরামর্শ গ্রহণ করতে পারবেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ইমো’র সাথে যোগাযোগ করে তাদের প্রয়োজনীয়তা অনুসারে সেবা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসা পরিচালন পদ্ধতি নতুনভাবে ডিজাইনে উৎসাহিত করার মাধ্যমে এটি পরিবর্তন বয়ে আনবে।

Related Post

ইমো’র চ্যানেল দেশের কোনো ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের প্রথম ওয়ান-স্টপ লাইফ সার্ভিস প্ল্যাটফর্ম। সারা দেশের ব্যবহারকারীরা এই নতুন ফিচারটি উপভোগ করতে পারবেন। দেশের মানুষ এর মাধ্যমে আরও কানেক্টেড ও স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করতে সক্ষম হবে। দেশের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশনের মাধ্যমে ইমো বর্তমান বিশ্বে বৈপ্লবিক পরিবর্তন আনবে। আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠান বা পার্টনাররা cooperation@imo.im এই ঠিকানায় ইমো’র সাথে যোগাযোগ করতে পারবেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জুন ১৬, ২০২২ 4:58 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে