Categories: বিনোদন

উদ্বোধন হলো দেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ উদ্বোধন হলো দেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক, পৃথিবীতে এমন শপিং মল বাংলাদেশ ছাড়া অ্যামেরিকা এবং ক্যানাডায় আরও দুটি রয়েছে।


শুক্রবার উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত দেশের একমাত্র এবং এশিয়ার প্রথম আধুনিক সুবিধা সম্বলিত বিশাল শপিং মল যমুনা ফিউচার পার্ক। শুক্রবার দুই ধাপে এই শপিং মলের এন্টারটেইনমেন্ট এবং শপিং দুই ইউনিটের উদ্বোধন করা হয়। যমুনা ফিউচার পার্ক প্রকল্পের সম্পূর্ণ আয়তন প্রায় ১ লাখ ৫০ হাজার বর্গ মিটার। ভবিষ্যতে সম্পূর্ণ এলাকা জুড়ে নানান সেবামূলক সুবিধা যেমন, আধুনিক হাঁসপাতাল, পাঁচ তারকা হোটেল, এবং বাণিজ্যিক অফিস ভবন সংযুক্ত করা হবে।

প্রথমে উদ্বোধন করা হয় পার্কের ৭টি সিনেমা হলের সমন্বয়ে গড়া আধুনিক ও বিশ্ব মানের থিয়েটারের। নায়করাজ রাজ্জাক এর উদ্বোধন করেন। এদিকে প্রথম দিনেই এখানে মুক্তি দেয়া হয় ইমপ্রেস টেলিফিল্ম চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’।

অপরদিকে শপিং মল সহ অন্যান্য আউটডোর রাইড’স এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।

Related Post

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেই দুপুর ১টা নাগাদ পার্ক এবং শপিং মলের ষষ্ঠ তলা সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। এই তলায় রয়েছে স্পোর্টস অ্যান্ড হেলথ কেয়ার, এন্টারটেইনমেন্ট, ফুড কোর্ট, চিলড্রেন প্লে জোন।

উল্লেখ্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- বিএনবিসি অনুসরণে নির্মিত ভবনটি রিখটার স্কেলে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প প্রতিরোধে সক্ষম। রাজধানী ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এলাকার পাশে সুপ্রশস্ত প্রগতি সরণিসংলগ্ন এই পার্ক বাংলাদেশের গর্ব হিসেবে গড়ে উঠছে।

This post was last modified on সেপ্টেম্বর ৬, ২০১৩ 10:35 pm

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

View Comments

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে