এক স্কুলের জন্য এগিয়ে আসবে আরেক স্কুল

জিয়া উদ্দিন ॥ যেসকল স্কুলে দরিদ্র শিশুদের পড়াশোনা করার নুন্নতম সুবিধাও নেই সেই সকল স্কুলকে সাহায্য করতে আয়োজন হতে যাচ্ছে “ওরেল ইনিশিয়েটর” নামে একটি কুইজ অনুষ্ঠান যা প্রচারিত হবে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে


বিলাসী নগর জীবনের গণ্ডি পেরলেই পাওয়া যাবে তাঁদের, একটু ভালো করে দেখার ম ত দৃষ্টি দিলেই বাংলাদেশের সর্বত্র রয়েছে অসংখ্য শিশু যারা শিক্ষা লাভের আশায় থাকে যাদের আগ্রহ আছে কিন্তু সামর্থ্য নেই ঐ সকল শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে এগিয়ে আশা অনেকেই আছেন এরা যেসব স্কুলে শিক্ষা নেয় সেখানে নেই কমের মাঝে হলেও কোন সুবিধা, নেই ব্ল্যাক বোর্ড, ডাস্টার কিংবা চক! তারপরও প্রতিবছর বোর্ড পরীক্ষায় আমরা এমন অনেক স্কুল এবং ছাত্র ছাত্রীর নাম জানতে পারি যারা কেবল নিজেদের অদম্য ইচ্ছা শক্তিতেই সমাজের ধনী শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাথে তাল মিলিয়ে ভালো ফলাফল করেছে।

এসকল ছাত্র ছাত্রীদের মেধার বিকাশের জন্য শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য সরকারি ব্যবস্থা কখনোই পর্যাপ্ত নয় দরকার সাধারণের এগিয়ে আশা। সেই উদ্যোগ নিয়েছে “কোজিটো মার্কেটিং সলিউশন” নামে একটি প্রতিষ্ঠান। তাঁরা একটি টিভি কুইজ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে যেখানে অংশ নিবে সমাজের নামি দামী বিদ্যালয়ের শিক্ষার্থীরা! তাঁরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে লড়বে ঐসব সুবিধা বঞ্ছিত স্কুল ও শিক্ষার্থীদের জন্য যাদের উদ্যম আছে কিন্তু সুবিধা নেই।

প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারবে প্রাইজ মানি। প্রতি স্কুল সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত খেলতে পারবে তবে জিতে নেয়া এসব টাকা প্রদান করা হবে দেশের সুবিধা বঞ্চিত স্কুল সমূহকে। প্রতিটা স্কুল খেলবে সুবিধা বঞ্ছিত প্রতিটা স্কুলের জন্য তাই সম্পূর্ণ এই আয়োজনের নাম দেয়া হয়ছে স্কুলের জন্য স্কুল! আর টিভিতে প্রচারিত কুইজ অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে “ওরেল ইনিশিয়েটর”। এই অনুষ্ঠানের স্পন্সর হিসেবে সকল আর্থিক সাহায্য দেয়া হবে “নিউক্লিাস মাউন্ড” নামে একটি প্রতিষ্ঠানের তরফ থেকে। যখন প্রতিযোগিতা টিভিতে প্রচারিত হবে তখন আয়োজকদের পক্ষথেকে ব্যাক্তিগত ভাবে যদি কেউ কোন স্কুলকে অনুদান দিতে চায় তবে তাকেও স্বাগতম জানানো হবে বলে জানানো হয়েছে।

এই অনুষ্ঠানের আয়োজকদের প্রধান এবং অন্যতম লক্ষ্য দেশের সুবিধা বঞ্ছিত স্কুল সমূহের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করা।

Related Post

এই মহৎ উদ্যোগ গ্রহণ করাতে উদ্যোক্তাদের ঢাকা টাইমস এর পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

This post was last modified on সেপ্টেম্বর ৭, ২০১৩ 5:33 pm

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে