পরীক্ষার খাতায় প্রশ্নের জবাবে সিনেমার গানের লাইন লিখেছেন শিক্ষার্থী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিক্ষার্থীদের জন্য পরীক্ষা হলো শিক্ষার একটি বড় অংশ। এই পরীক্ষার খাতায় সঠিক উত্তর না জানলে ভুল উত্তর লিখে ফেলেন। তবে এবার এক পরীক্ষার খাতায় প্রশ্নের জবাবে সিনেমার গানের লাইন লিখেছেন এক শিক্ষার্থী!

ভুল উত্তর বা বানিয়ে লেখার অভিজ্ঞতা নেই এমন শিক্ষার্থী কিন্তু এই সমাজে কম নেই। আবার কেও কেও কিছু না যানার কারণে সাদা খাতাও জমা দিয়ে আসেন।

তবে ব্যতিক্রমি এক ঘটনা ঘটেছে সম্প্রতি ভারতে। সেখানকার এক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র ভাইরাল হয়েছে। যেখানে প্রশ্ন এবং উত্তরের মধ্যে কোনো মিলই নেই, সেখানে শিক্ষার্থী সৃজনশীলতার সমস্ত সীমাই অতিক্রম করেছে। উত্তরের পরিবর্তে ‘পিকে’ এবং ‘থ্রি ইডিয়টস’ সিনেমার গানের লাইন পরীক্ষার খাতায় লিখেছেন ওই শিক্ষার্থী!

Related Post

ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র দেখা যায়। যেখানে একাধিক প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় শূন্য পেয়েছেন তিনি।

ওই পাতায় দেখা যাচ্ছে, আমির খান অভিনীত জনপ্রিয় ছবি ‘থ্রি ইডিয়টস’ -এর ‘গিভ মি সাম সানশাইন’ গানের কথা লিখেছেন ওই শিক্ষার্থী! এর একটু নিচেই তিনি আবার ‘পিকে’ সিনেমার ‘ভগবান হ্যায় কাহা রে তু’ এর গানের কথা লিখেছেন। শিক্ষার্থীর এমন উত্তরপত্র দেখার পর শিক্ষকও তার মতামত লিখেছেন।

এক প্রশ্নের উত্তরে ওই শিক্ষার্থী আরও লিখেছেন যে, ‘ম্যাডাম, আপনি খুবই চমৎকার একজন শিক্ষক। এটা আমার ব্যর্থতা যে, আমি কঠোর পরিশ্রম করিনি। হে ভগবান, আমাকে পড়াশোনার কিছু প্রতিভা দাও!’

এর জবাবে ওই শিক্ষক তার উত্তরপত্রে লিখেন যে, ‘তোমার তো আরও প্রশ্নের উত্তর (গান) লেখা উচিত।’ পরীক্ষার উত্তরপত্রে ছাত্র-শিক্ষকের এই অদ্ভুত কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়!

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on এপ্রিল ১১, ২০২৩ 8:29 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে