টানা ৯ ঘণ্টা ব্যায়াম করে গিনেস বুকে নাম!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্লাঙ্ক পজিশনে টানা ৯ ঘণ্টা ৩৮ মিনিট ৪৭ সেকেন্ড থেকে গিনেস বুকে নাম লেখালেন চেক প্রজাতন্ত্রের নাগরিক জোসেফ সালেক।

সম্প্রতি টানা ৯ ঘণ্টা ব্যায়াম করে গিনেস বুকে নাম লেখান তিনি। -খবর এনডিটিভির।

জোসেফ সালেক শুধু প্লাঙ্ক পজিশনের জন্য এই রেকর্ড করেন তিনি। শরীরের মেদ কমানো, মেরুদণ্ডের জন্য বিশেষভাবে উপকারী এই ব্যায়ামটি। তবে এই কষ্টসাধ্য ব্যায়ামটি টানা ৯ ঘণ্টা ৩৮ মিনিট ৪৭ সেকেন্ড করেন তিনি।

Related Post

প্লাঙ্ক পজিশনের জন্য কোনো ব্যক্তিকে কবজি হতে কনুই পর্যন্ত সমতলে রেখে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে পুরো শরীরটাকে শূন্যে ভাসিয়ে সরল রেখায় রাখতে হয়। শরীরচর্চাবিদরা বলে থাকেন, এক মিনিট কিংবা দুই মিনিট ভাগে ভাগে এই ব্যায়ামটি করতে হয়।

জোসেফ সালেক ‘জস্কা’ নামেও বিশেষভাবে পরিচিত। তিনি থেরাপিস্ট। প্রেরণামূলক বক্তব্য দিয়ে থাকেন। সাধারণ মানুষের বিকাশে কোচ হিসেবে কাজও করে থাকেন। ২০ মে চেক প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলের পিলসেন শহরের অ্যাভাটার উৎসবে এই রেকর্ডটি গড়েছেন জোসেফ সালেক। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার নাগরিক ডেনিয়েল স্ক্যালির পূর্ব রেকর্ড ভেঙেছেন তিনি।

স্থূলতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে জোসেফ সালেকের নিজের গল্পও বেশ অনুপ্রেরণার দাবি রাখে। গিনেস রেকর্ড কর্তৃপক্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, ‘৫ বছর আগেও আমার ওজন স্বাভাবিকের চেয়ে অন্তত ১৫ কেজি বেশি ছিল। আমি মদ ও সিগারেট পছন্দ করতাম। তবে জীবনের এক বাঁক বদলের মধ্যদিয়ে আজকের এই অবস্থায় আমি আসতে পেরেছি।

জোসেফ সালেক আরও বলেন যে, ‘আমি পৃথিবীর একজন সুখী মানুষ। আমি যে অভিজ্ঞতার মধ্যদিয়ে গেছি ও আমি যা করতে পেরেছি, সেজন্য আমি খুশি। কারণ হলো, এই পদক্ষেপ অনেককেই উদ্বুদ্ধ করতে পারবে।’

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মে ২৮, ২০২৩ 11:42 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে