কুনো ব্যাঙ নাকি ভূমিকম্পের আভাস দেয়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রাম-গঞ্জের বাড়ির আঙিনায় থাকা কুনো ব্যাঙকে আমরা সবসময়ই অবহেলা করে থাকি। অনেকেই আবার কুনো ব্যাঙকে আপদ মনে করে তাড়িয়েও দেন, অথচ এই ব্যাঙই আমাদের বিপদের আভাস সবার আগে দেয় বলে খবর বেরিয়েছে!

আমরা সবাই জানি ঝড়-বৃষ্টির আভাস আমরা পূর্বাভাবে পেয়ে থাকি কিন্তু ভূমিকম্পের কোনো আভাস পাওয়া যায় না। এটি হঠাৎ করেই ঘটে যায়। যে কারণে কোনো প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। তবে এবার এমন একটি বিষয় যা জানলে আপনিও অবাক হবেন; এই কুনো ব্যাঙ নাকি ভূমিকম্পের আভাস দিতে পারে!

কুনো ব্যাঙ সাধারণ বুফোনিডি প্রজাতির। ভারত এবং বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশেই এই প্রজাতির ব্যাঙ দেখা যায়। এরা মূলত পোকামাকড় খেয়েই বেঁচে থাকে। শরীরে আচিলের মতো ছোট ছোট অনেক দাগের কারণে এদের সহজেই চেনা যায়।

এক খবরে বলা হয়েছে, কুনো ব্যাঙ নাকি ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা রাখে। ভূমিকম্প হওয়ার অন্তত এক সপ্তাহ পূর্বেই এরা আগাম সংকেত পায়। যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ড. রাসেল গ্রান্ট ইতালির একটি লেকে কুনো ব্যাঙ নিয়ে গবেষণা করে এই বিষয়টি আবিষ্কার করেছেন।

ড. রাসেল গ্রান্ট গবেষণা শুরু করার ২৯ দিনের মাথায় ওই লেক এলাকায় ৬.৩ মাত্রায় ভূমিকম্প হয়। পরে তিনি তথ্য পর্যালোচনা করে দেখেন যে, ভূমিকম্পের ঠিক ৬ থেকে ৭ দিন আগে কুনো ব্যাঙগুলো অস্বাভাবিক আচরণ শুরু করে দিয়েছিলো। এছাড়াও ৫ দিনের মাথায় তারা নিজেদের আবাস ছেড়ে বেড়িয়ে পড়ে। তারপর তিন দিনের মাথায় সেই জায়গা ছেড়ে কুনো ব্যাঙগুলো অন্য জায়গাযতে চলে যেতে থাকে। ব্যাঙগুলো ঘর ছাড়ার ৩ দিনের মাথায় ওই এলাকায় প্রবল ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের দিন কয়েক পরেই দলে-বলে সব ব্যাঙ আবার তাদের পুরনো জায়গায় ফিরে আসে!

এই বিষয়ে বিজ্ঞানীরা বলেছেন, ভূমিকম্পের পূর্বে ভুগর্ভস্থ পানিতে যে রাসায়নিক পরিবর্তন হয়, সেটি ব্যাঙের মতো অনেক প্রাণীই বুঝতে পারে। তারা বলেছেন, ভূমিকম্পের পূর্বে ভূগর্ভ থেকে এক ধরণের চার্জড পার্টিকেলস নির্গত হয়, সেগুলো পানির সঙ্গে মিশে এই রাসায়নিক পরিবর্তনের সূচনাও করে। বিজ্ঞানীরা আশা করছেন যে, ভবিষ্যতে প্রাণীকুলের আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে হয়তো মানুষের পক্ষেও ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া সম্ভব হয়ে উঠবে।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মার্চ ২৫, ২০২৪ 11:58 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে