স্ত্রীর জন্মদিনে ৬০ লক্ষ টাকা ব্যয় করে তাক লাগিয়ে দিলেন এক যুবক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৬০ লক্ষ টাকায় কতো কিছুই তো হতে পারে! কলকাতা শহরে ভালো ফ্ল্যাট পাওয়া যেতে পারে এই টাকায়। স্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে এক দিনে ওই পরিমাণ টাকা খরচ করে ফেললেন জনৈক যুবক।

৬০ লক্ষ টাকায় কতো কিছুই তো হতে পারে! কলকাতা শহরের ভালো ফ্ল্যাট পাওয়া যেতে পারে এই টাকায়। স্ত্রীর জন্মদিনটি স্মরণীয় করে রাখতে একদিনে ওই পরিমাণ টাকা খরচ করে ফেলেন জনৈক যুবক। দ্য সান-এর একটি প্রতিবেদন অনুসারে জানা যায়, সৌদি আরবে বসবাসকারী ৩২ বছর বয়সি ওই যুবকের নাম হলো জামাল আল নাদাক। স্ত্রীর বয়স ২৬ বছর নাম সাউদি আল নাদাক। জামাল কীভাবে তার স্ত্রীর জন্মদিনে একদিনে ৬০ লক্ষ টাকা খরচ করলেন, তার একটি ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে উঠে আসে।

সাউদি সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে জানিয়েছেন যে, তার জন্মদিনে স্বামী ৬০ লক্ষ টাকা খরচ করেন। বহুমূল্যের জিনিসপত্র উপহার দেওয়ার পাশাপাশি এক লক্ষ টাকা খরচ করে দামি রেস্তোরাঁয় নিয়ে যান খাবার খাওয়াতে। তাছাড়াও তার স্বামী তাকে স্পা’তেও নিয়ে যান রূপচর্চার জন্য। সেখানেও এককাঁড়ি টাকা খরচ করেছেন তার স্বামী জামাল।

Related Post

উল্লেখ্য, ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নেটমাধ্যমে ভাইরাল হয়। প্রায় ৩৫ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকেই এই নিয়ে মজার মজার মন্তব্যও করেছেন। যদিও অনেকেই আবার পরামর্শ দিয়েছেন, এভাবে অর্থের অপচয় না করতে পারতেন জামাল। আবার অনেকেই দাবি করেছেন যে, পুরো বিষয়টিই লোকদেখানো।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, দুবাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিচয় ঘটে জামাল ও সাউদির। চার বছর প্রেম করার পর তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তিন বছর পূর্বে বিয়ে হয় তাদের। জামাল বর্তমানে দুবাইয়ের একজন কোটিপতি ব্যবসায়ী। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ৬, ২০২৪ 10:47 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড…

% দিন আগে

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে