বসুন্ধরা সিটিতে অনারের এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনার বাংলাদেশ আজ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করেছে, যা ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সার্ভিস অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এ সার্ভিস সেন্টারটি অনার ব্যবহারকারীদের জন্য ওয়ান-স্টপ সলিউশন হবে, যেখানে বিক্রয়-পরবর্তী সেবা, অফিসিয়াল অ্যাকসেসরিজ এবং এআইওটি ডিভাইস পাওয়া যাবে।

এই উপলক্ষে আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনারের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও ও চীনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া, আয়োজনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম ও হেড অব বিজনেস মো. আব্দুল্লাহ আল মামুন।

এই বিষয়ে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “বাংলাদেশে এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এর মাধ্যমে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য আরও উন্নত ও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই; স্মার্টফোন এবং বিক্রয়-পরবর্তী সেবার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে চাই।”

Related Post

সার্ভিস সেন্টার উদ্বোধন উপলক্ষে অনার অতিথিদের জন্য একটি বিশেষ র‍্যাফেল ড্রয়ের আয়োজন করে, যেখানে বিজয়ীদের জন্য বিনামূল্যে স্মার্টফোন এবং এআইওটি ডিভাইস জিতে নেয়ার সুযোগ ছিলো।

নতুন এই উদ্যোগটি অনারের ক্রেতাদের জন্য উন্নত সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি নিশ্চিত করা এবং একইসাথে, বাংলাদেশে নিজের অবস্থান আরও সংহত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির প্রতিফলন।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৩ এ ১৯-২২ নম্বর দোকানে নতুন এই সার্ভিস সেন্টারটি অবস্থিত। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://smart-honor.com/service-locator

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মার্চ ২, ২০২৫ 3:18 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে