দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ওই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মিশন বিচ এলাকায়। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, প্রাণপণে দৌড়াচ্ছেন এক মহিলা ও তার বালক পুত্র।
মাঝে-মধ্যে এমন কিছু ঘটনা ক্যামেরায় ধরা পড়ে যা বিশ্বাস করা সত্যিই কঠিন। কিছু মুহূর্ত অনেক মিষ্টি হয়, আবার কিছু আমাদেরকে ভয় পাইয়ে দেয়। সেই রকমই একটি বিরল মুহূর্তের ভিডিও প্রকাশ্যে উঠে এসেছে। সেই ভিডিওতে দেখা যায়, কীভাবে অদ্ভুতদর্শন পাখির হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াচ্ছেন এক মহিলা ও তার বালক পুত্র। ভাইরাল হয়েছে ওই ভিডিওটি।
ভাইরাল ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘এবিসি ব্রিসবেন’ নামে এক সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল হতে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ওই ভিডিওটি। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকেই। তবে ওই পাখিটিকে দেখে কেনো এতো ভয় পেলেন ওই মহিলা, সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জুলাই ৩, ২০২৫ 9:51 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিবিসির প্রতিবেদনে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে ইরান।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিড়ালকে অনেকেই রহস্যময় প্রাণী হিসেবে দেখেন। কখনও একা একা ঘুরে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২২ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাথরুম কিংবা রান্নাঘরের বেসিনে মরচের দাগ পড়া খুবই সাধারণ একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যত দ্রুত বাড়ছে, ততই এআই ব্যবস্থার নিরাপত্তা…
View Comments
naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.