দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে ইরান। মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর সক্ষমতা নিয়ে আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় যুদ্ধে জড়িয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে তেহরান সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে যে হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটেছে, তা সীমিত অবস্থায় রয়েছে। তবে ইরান উত্তেজনা বৃদ্ধি করতে পারে।
নিউইয়র্ক টাইমসকে সংশ্লিষ্ট সূত্র বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের মাধ্যমে ইরান তাদের সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও বেশি বুঝতে পেরেছে ও তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে এই বিশ্বাসও তৈরি হয়েছে।
মার্কিন গোয়েন্দারা আরও বলেছেন যে, ইরানের সঙ্গে এই মুহূর্তে তাদের চুক্তিতে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়ছে। সেইসঙ্গে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান খারাপ করে দিতে চায়।
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে ইরান উত্তেজনা বৃদ্ধি করে যেতে পারে। সেইমধ্যে গত জুলাইয়ের মতো মার্কিন ঘাঁটিতে হামলা এবং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোকে টার্গেট করতে পারে ইরান।
সেইসঙ্গে ইরানি হ্যাকাররা আবারও পুনর্গঠিত হয়ে তারা সাইবার হামলার চেষ্টাও করতে পারে। যার লক্ষ্যই থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব সৃষ্টি করা। তথ্যসূত্র : নিউইয়র্ক টাইমস।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on সেপ্টেম্বর ৬, ২০২৬ 9:56 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিড়ালকে অনেকেই রহস্যময় প্রাণী হিসেবে দেখেন। কখনও একা একা ঘুরে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২২ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাথরুম কিংবা রান্নাঘরের বেসিনে মরচের দাগ পড়া খুবই সাধারণ একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যত দ্রুত বাড়ছে, ততই এআই ব্যবস্থার নিরাপত্তা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো- কোটি কোটি বছর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২১ ভাদ্র ১৪৩৩…