দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানজুড়ে একযোগে ব্যাপক বোমাবর্ষণে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর যে কোনো মুহূর্তে দেশটিতে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন যে কোনো সময় তাদের ইচ্ছে অনুযায়ী পরবর্তী আক্রমণ চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, তাদের হামলায় ইরানের কেবল রাডার ব্যবস্থাই নয়, বরং আরও অনেক সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়। হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় মাইন ফেলার রকেট তৈরি ও রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্নির্মাণের চেষ্টা ভেস্তে দিতেই এই আগ্রাসন চালানো হয়। তবে গত জুলাইয়ের পর দুই দেশের মধ্যে এটি সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা হলেও নতুন এই অভিযান খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলে রয়টার্সের বরাতে তিনি দাবি করেছেন।
অপরদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানি বাহিনীর ধারাবাহিক আক্রমণের পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সতর্ক করে দিয়ে জানিয়েছেন, ইরান থেকে হামলা চালানো হলে তার দেশ চরম শক্তি প্রয়োগের মাধ্যমে এর পাল্টা জবাব দেবে।
ওয়াইনেট এবং ইয়েদিওথ আহারোনোথ আয়োজিত এক সম্মেলনে তিনি জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হতে যাওয়া ইহুদিদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য যে কোনো হামলা মোকাবেলায় তাদের বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
ইসরায়েল কাৎজ বলেছেন, ‘এখন পর্যন্ত তারা আমাদের ছাড়া পুরো অঞ্চলজুড়েই আঘাত হানছে। তবে তারা আমাদের ওপর আক্রমণ চালাবে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না ও সুরক্ষার দিক থেকে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।’ তিনি আরও যোগ করেন, ইরান আক্রমণ করলে অন্য কারও সাহায্য ছাড়া তাদের যুদ্ধবিমান আকাশপথে বড় জবাব দিতেও প্রস্তুত রাখা হয়েছে। তথ্যসূত্র: ডন।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on সেপ্টেম্বর ৩, ২০২৬ 10:56 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাবিশ্বে কৃষ্ণগহ্বর কিংবা ব্ল্যাক হোলের অস্তিত্ব বিজ্ঞানীদের কাছে নতুন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২০ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিডনি শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। রক্ত থেকে বর্জ্য পদার্থ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোয়ান্টাম প্রযুক্তিকে ভবিষ্যতের কৌশলগত প্রযুক্তির অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে বিবেচনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লেবু রান্নাঘরের অত্যন্ত পরিচিত একটি ফল। শরবত, সালাদ, বিভিন্ন রান্না…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম…