উপকূলের ধারে ৩৫ কোটির প্রাসাদ: মালিকানা পেতে খরচ হবে মাত্র ১১৮০ টাকা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন কথা শুনলে স্বপ্ন মনে হলেও নামমাত্র দামে ৩৫ কোটি টাকার প্রাসাদের মালিকানা পাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে একটি সংস্থা। তবে বাড়ির পরিবর্তে নগদ পুরস্কার নিতে পারেন বিজয়ীরা।

৬টি বিশাল বিশাল শোয়ার ঘর। শৌচাগার রয়েছে ৫টি। সমুদ্রের পাড়ে নির্মাণ করা হয়েছে বিলাসবহুল এই প্রাসাদটি। শুধু বাড়িই নয়, লাগোয়া একটি কমলালেবুর বাগান রয়েছে। বাড়ির চৌহদ্দিতে রয়েছে সবুজ ঘাসের গালিচা মোড়া একটি সুসজ্জিত বাগানও। দুধসাদা রঙের প্রাসাদে রয়েছে চোখধাঁধানো অন্দরসজ্জা। ঠিক যেনো ছবির পাতা থেকে উঠে আসা স্বপ্নের একটি ঠিকানা।

এমনই একটি বিলাসবহুল প্রাসাদের মালিক হতে গেলে আপনাকে খসাতে হবে মাত্র ১১৮০ টাকা! শুনে স্বপ্ন মনে হলেও নামমাত্র দামে ৩৫ কোটি টাকার প্রাসাদের মালিকানা পাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে একটি লটারি সংস্থা। ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্সের উপকূল থেকে ঢিলছোড়া দূরত্বে থাকা এই প্রাসাদটি মাত্র ১০ পাউন্ডে পেতে পারেন যে কেওই। লাকি ড্র’তে যোগদান করে বাড়িটি হস্তগত করার সুযোগ করে দিচ্ছে ইংল্যান্ডের ওই লটারি সংস্থাটি। তবে চাইলে নগদ পুরস্কারও নিতে পারেন বিজয়ীরা।

Related Post

৩১ অগস্ট রাত পৌনে ১২টা পর্যন্ত ছিলো লটারির টিকিট কাটার শেষ সময়। আয়োজক সংস্থাটি বিপণন কৌশল হিসাবে একটি লটারিতে দু’টি বাড়ি জেতার সুযোগ করে দেন ক্রেতাদের। প্রথমে একটি টিকিট কিনলে সেটি স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ড্রয়ের জন্য বাছাই পর্বতে চলে যাবে। কোনও অতিরিক্ত খরচও লাগবে না। একটি টিকিটে দু’টি স্বপ্নের বাড়ির মালিক হতে পারবেন বিজয়ী ব্যক্তি। ওয়ারউইকশায়ারে ২৫ কোটি পাউন্ডের ঐতিহাসিক একটি বাড়ি জেতার সুযোগ। ওই দু’টি বাড়ির মোট মূল্য ৬৫ কোটি টাকার কাছাকাছি। তবে সর্বশেষ লটারির কি ফলাফল এসেছে এবং কে জিতেছেন বাড়ি তা অবশ্য এখনও জানা যায়নি। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on সেপ্টেম্বর ৮, ২০২৫ 5:23 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে