জিমেইল অ্যাপে একাধিক ই–মেইল অ্যাকাউন্ট যুক্ত করতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই ব্যক্তিগত এবং অফিসের কাজে একাধিক ই–মেইল ঠিকানা ব্যবহার করেন। তাই জিমেইল অ্যাপে একসঙ্গে সর্বোচ্চ ৫টি ই–মেইল অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দিয়ে থাকে গুগল।

শুধু তাই নয়, স্মার্টফোনে জিমেইলের পাশাপাশি আউটলুক, আইক্লাউড এবং ইয়াহুর মতো তৃতীয় পক্ষের জনপ্রিয় ই–মেইল সেবা ব্যবহারের সুযোগ দিয়ে থাকে প্রতিষ্ঠানটিতে।

একাধিক ই–মেইল অ্যাকাউন্ট যেভাবে যুক্ত করবেন

Related Post

অন্য কোনো জিমেইল ঠিকানা কিংবা বহুল ব্যবহৃত ই–মেইল সেবার ঠিকানা যুক্ত করতে প্রথমেই আপনাকে জিমেইল অ্যাপ খুলে ওপরের ডান পাশে সার্চ বারের পাশেই থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। তারপর ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করতে হবে। এবার জিমেইল ঠিকানার ক্ষেত্রে ‘গুগল’ ও আউটলুক, আইক্লাউড কিংবা ইয়াহুর মতো সেবার ক্ষেত্রে তালিকা থেকে সংশ্লিষ্ট অপশনও নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে গিয়ে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করে সাইন ইন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে টু স্টেপ ভেরিফিকেশনটি চালু থাকলে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের ধাপ আসতে পারে।

তালিকায় না থাকা ই–মেইল যুক্ত করার পদ্ধতি জেনে নিন

যেসব ই–মেইল সেবা জিমেইলের স্বয়ংক্রিয় তালিকাতে নেই, সেগুলোও অ্যাপে যুক্ত করা যাবে। সেজন্য ব্যবহার করতে হয় আইম্যাপ কিংবা ইন্টারনেট মেসেজ অ্যাকসেস প্রটোকল। এই ক্ষেত্রে ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ মেনু হতে ‘আদার’ অপশনটি নির্বাচন করতে হবে। তারপর পূর্ণ ই–মেইল ঠিকানা লিখে ‘পারসোনাল (আইম্যাপ)’ অপশনটি বেছে নিতে হবে। তারপর সংশ্লিষ্ট ই–মেইল সেবাদাতার সার্ভারের তথ্য (সার্ভারের ঠিকানা, পোর্ট নম্বর এবং নিরাপত্তাব্যবস্থার তথ্য) সেখানে লিখতে হবে।

সব ই-মেইল ঠিকানার ইনবক্স দেখবেন যেভাবে

জিমেইল অ্যাপের অন্যতম সুবিধাই হলো একাধিক অ্যাকাউন্টের ই–মেইল একসঙ্গেই দেখা যায়। অ্যাপের ওপরের বাঁ পাশে থাকা ৩টি দাগের মেনুতে ট্যাপ করে ‘অল ইনবক্সেস’ নির্বাচন করলে যুক্ত করা সব অ্যাকাউন্টের ই–মেইল একসঙ্গে তালিকা আকারে তখন দেখা যায়। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জানুয়ারি ১৪, ২০২৬ 1:50 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে