বাংলালিংক চালু করলো নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রিপেইড অফার ‘ফ্যামিলি প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল টেলিকম অপারেটর বাংলালিংক। এ মোবাইল প্ল্যানের বিশেষত্ব হচ্ছে একটি প্যাক কেনার মাধ্যমে পরিবারের সবাই কানেক্টেড থাকতে পারবেন।

শুধুমাত্র মাইবিএল অ্যাপের মাধ্যমেই ‘ফ্যামিলি প্যাক’ কিনতে পারবেন গ্রাহকরা। এই প্যাকের মাধ্যমে প্রিপেইড গ্রাহকরা একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সর্বোচ্চ ৫ জন পরিবারের সদস্যের সাথে প্যাকের অন্তর্ভুক্ত ইন্টারনেট ডেটা এবং ভয়েস মিনিট শেয়ার করতে পারবেন।

১,১৯৮ টাকা মূল্যের এ ফ্যামিলি প্যাকে রয়েছে ৩০ দিনের মেয়াদে ৬০ জিবি ডেটা এবং ৬০০ মিনিট। এই বান্ডলের মাধ্যমে পরিবারের সদস্যরা একটি প্ল্যানের আওতায় কানেক্টেড থাকতে পারবেন। পরিবারের সবার জন্য আলাদা করে ইন্টারনেট এবং মিনিট প্যাক কিনতে হবে না। প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার সহজেই পরিবারের কোন সদস্যকে যুক্ত করতে কিংবা বাদ দিতে পারবেন। একইসাথে, কোন ব্যবহারকারী কতটুকু ডেটা ও মিনিট ব্যবহার করতে পারবেন, সেটা নির্ধারণ করে দিতে পারবেন এবং ডেটা এবং মিনিট ব্যবহার মনিটর করতে পারবেন- সব কিছুই করা যাবে মাইবিএল অ্যাপের মাধ্যমে।

Related Post

একাধিক রিচার্জের প্রয়োজনীয়তা কমিয়ে এবং রিয়েল-টাইম ডেটা এবং মিনিট ব্যবহার মনিটর করার সুবিধার ফলে মোবাইল প্ল্যান ব্যবস্থাপনাকে আরও সহজ করবে এ প্ল্যান। কানেক্টিভিটি সুবিধার পাশাপাশি, ফ্যামিলি প্যাকের প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার বিনা খরচে টফি ভিআইপি সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন এই প্যাক সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বর্তমানে পরিবারের সবার জন্য এমন কানেক্টিভিটি সুবিধা প্রয়োজন, যা দৈনন্দিন জীবনের সাথে স্বাভাবিকভাবে মানিয়েই যায়। একইসাথে, এ সুবিধা হতে হবে সাশ্রয়ী এবং সহজে ব্যবস্থাপনাযোগ্য। বাংলালিংক ফ্যামিলি প্যাকের মাধ্যমে আমরা সবাইকে একটি প্ল্যানের আওতায় নিয়ে আসা এবং একাধিক প্যাক ব্যবস্থাপনার ঝামেলা দূর করার ওপরে গুরুত্ব দিয়েছি। আমাদের ‘ফ্যামিলি প্যাক’ -এর মাধ্যমে পরিবারের সদস্যরা নির্বিঘ্নে কানেক্টেড থাকতে পারবেন এবং ডেটা ও মিনিট ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন, যা সবার জন্য যোগাযোগে নতুন মাত্রা যুক্ত করবে।”

এই উদ্যোগের মাধ্যমে বাংলালিংক এর ডিজিটাল সেবা পোর্টফোলিও আরও সম্প্রসারিত করেছে; পাশাপাশি, দেশজুড়ে গ্রাহকদের জন্য আরও সহজ, স্মার্ট এবং প্রাসঙ্গিক মোবাইল অভিজ্ঞতা নিশ্চিতে নিজেদের ‘পিপল-ফার্স্ট’ লক্ষ্যকে আরও জোরদার করছে।

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 11:25 am

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড…

% দিন আগে

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে