ট্রাম্পের অনুরোধেই ইরানে হামলা করছেন না নেতানিয়াহু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হতে আপাতত বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি চূড়ান্ত করতে ওয়াশিংটনকে আরও কিছুদিন সময় দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এই আহ্বান জানান।

রবিবার (৭ জুন) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জ্যেষ্ঠ মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়, ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে নেতানিয়াহুকে পাল্টা আঘাত না করতে বলেন। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস, চুক্তির মাধ্যমে একটি ভালো সমাধান আসার খুবই কাছাকাছি রয়েছে পরিস্থিতি। নেতানিয়াহু প্রথমে এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইরানে হামলার অনুমতি আদায়ের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ট্রাম্পের অনুরোধে একপ্রকার সম্মতি দিতে বাধ্য হয়েছেন।

Related Post

বিশ্বের এই দুই নেতার এবারের ফোনালাপটি গত সপ্তাহের তুলনায় বেশ শান্ত এবং সৌহার্দ্যপূর্ণ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত সপ্তাহে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা নিয়ে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প উচ্চস্বরে নেতানিয়াহুকে ভর্ৎসনা করেন। তবে এবারের আলাপে ডোনাল্ড ট্রাম্প শান্ত ছিলেন ও তিনি মনে করেন চুক্তি সফল করার জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সময়। তিন মাসের এই চলমান মধ্যস্থতা প্রক্রিয়াকে কোনোভাবেই ঝুঁকিতে ফেলতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল সরকার এখনও চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। নেতানিয়াহু এই বিষয়ে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন।

অপর এক তথ্যে জানা যায়, রবিবার সকালে বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে করা ইসরায়েলি হামলায় হোয়াইট হাউসের কোনো সম্মতিই ছিল না। মার্কিন কর্মকর্তাদের মতে, ওই হামলার কারণে মূলত ইরান ক্ষুব্ধ হয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ও এই ঘটনার সঙ্গে আমেরিকার কোনো সম্পর্কই ছিল না। তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-

১. সাধারণ ডেঙ্গুজ্বর।

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুন ৮, ২০২৬ 10:44 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে