দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৯৪ সালের সেই সন্ধ্যায় লন্ডনে প্রিন্স চার্লস যখন টেলিভিশনে ক্যামিলার সঙ্গে তার সম্পর্কের কথাও প্রকাশ করেন, ওই সময় সার্পেন্টাইন গ্যালারির তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সেস ডায়ানা।
তার পরনে ছিল ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের নকশা করা স্ট্র্যাপবিহীন কালো সিল্কের একটি পোশাক। পোশাকটি পরে ‘রিভেঞ্জ ড্রেস’ নামেও পরিচিতি পায়। আগামী ৯ ডিসেম্বর সদবি’স-এর নিলামে উঠতে যাচ্ছে সেই ঐতিহাসিক পোশাক। এটি প্রায় ৩ লাখ ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সদবি’স-এর হ্যান্ডব্যাগ এবং ফ্যাশন বিভাগের গ্লোবাল হেড মর্গেন হালিমি বলেন, ‘ডায়ানা বুঝতেন, ফ্যাশনকে যোগাযোগের একটি মাধ্যম হিসেবেও ব্যবহার করা যায়। তিনি এই পোশাকটি পরে তা-ই করেছিলেন।’
পোশাকটি ১৯৯৭ সালে নিলামে তোলা হয়। ডায়ানা নিজের মৃত্যুর মাত্র কয়েক মাস পূর্বে দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তার ৭৯টি পোশাক বিক্রি করেন। সেখানে এই পোশাক ৫২ হাজার ৯১৭ ডলারে কিনে নিয়েছিলেন গ্লাসগোর বাসিন্দা ব্রিগ ও গ্রেম ম্যাকেঞ্জি। পরে পোশাকটি আবার বাজারে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন গ্রেম ম্যাকেঞ্জি।
নিলামের পূর্বে, ১৮ হতে ২৪ সেপ্টেম্বর লন্ডনে পোশাকটির প্রদর্শনী হবে। এরপর এটি হংকং, জেনেভা এবং নিউইয়র্ক ভ্রমণ করে নিলামে উঠবে। ডায়ানা এবং ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের স্বাক্ষরিত ১৯৯৭ সালের নিলাম ক্যাটালগের একটি অনুলিপি এই পোশাকের সঙ্গে বিক্রি করা হবে। বিক্রয় হতে আয়ের একটি অংশ যাবে এডিনবরা হাসপাতালে। তথ্যসূত্র: বিবিসি।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর।
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on সেপ্টেম্বর ১৪, ২০২৬ 11:42 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিদিনের খাবারের তালিকায় ভাত, রুটি, মাছ, মাংস বা ডিমের পাশাপাশি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব অর্থনীতির ভারসাম্য এবং ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে ভারতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের তৈরি একটি মহাকাশযানকে পৃথিবী থেকে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ৩০ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শরীরের সৌন্দর্য ও দৈনন্দিন কাজের সক্ষমতা- দুই দিক থেকেই বাহুর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মর্যাদাপূর্ণ HYPERLINK "স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস-এর ত্রয়োদশ সংস্করণ এর জন্য…