দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ লাল গ্রহ মঙ্গল নিয়ে বিজ্ঞানিদের কৌতূহলের শেষ নেই, কেমন হত যদি মঙ্গলে পানি থাকতো কিংবা অতীতে কোন সময়ে মঙ্গলে পানি থাকলে সে সময় কেমন ছিল মঙ্গল? সেই ধারণা থেকেই মঙ্গলের একটি ভিডিও অবমুক্ত করেছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।
বিজ্ঞানীরা বলছেন যদি মঙ্গল গ্রহে পানি থাকতো তবে সেখানকার পরিস্থিতি অন্যরকম হতে পারত, সেখানে জীবনের অস্তিত্ব থাকতো। কিন্তু অনেক অনুসন্ধান করেও বিজ্ঞানীরা এখনও মঙ্গল গ্রহে পানির অবস্থান নিশ্চিত করতে পারেননি সেখানে সর্বত্র মরুভূমি। তবে বিজ্ঞানীদের অভিমত হচ্ছে অতীতে কোন এক সময় লাল গ্রহ মঙ্গলে অবশ্যই পানি ছিল এবং সে সময় সেখানে জীবনের অস্তিত্বও ছিল। তবে কালের বিবর্তনে আজ হয়ত সেখানে পানি নেই ফলে জীবনের অস্তিত্ব ও নেই পানির অভাবে সেখানে সব কিছুই ধূ-ধূ মরুভূমি।
নাসার গবেষকরা অবশ্য তাদের এই ধারণার পেছনে বিশেষ প্রমান হাতে রেখেই এই ধরণের কথা বলছেন, এর আগে নাসা জানিয়েছে তারা মঙ্গলে পান যোগ্য পানির অস্তিত্ব তারা পেয়েছেন। ফলে বর্তমানে মঙ্গল গ্রহ বিজ্ঞানীদের কাছে এক রহস্যজনক গ্রহে পরিণত হয়েছে।
এবার নাসার Goddard Conceptual Image Lab মঙ্গলের প্রতি আকর্ষণ এবং সেখানে নাসার এখন পর্যন্ত চালানো গবেষণায় প্রাপ্ত ফলা ফলের উপর নির্ভর করে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে মঙ্গলের প্রকৃতির আজ থেকে ৪ মিলিয়ন বছর আগের অবস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে পৃথিবীর মতোই মঙ্গলে রয়েছে পানির প্রাপ্যতা একই সাথে সেখান কার আকাশ পৃথিবীর মতোই নীল।
চলুন তাহলে দেখে নিই নাসার প্রকাশিত ভিডিও’টিঃ
সূত্রঃ দিটেকজার্নাল
This post was last modified on নভেম্বর ১৭, ২০১৩ 10:49 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…