দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ প্রাচীন সভ্যতা কেমন ছিল তা নিয়ে পরিষ্কার কোন ধারণা মানুষের নেই, কারণ ঐ সময়কার কোন পরিষ্কার ছবি কিংবা এজাতীয় ডিজিটাল কোন নথী কথাও নেই থাকার কথাও না, তবে এবার প্রাচীন ইতিহাস বিষয়ক গবেষণা দল এবং Warwick বিশ্ববিদ্যালয়ের প্রাচীন তত্ত্বের শিক্ষক Dr Michael Scott এর সম্মুখ ধারণা প্রদানের মাধ্যমে তৈরি হল আজ থেকে ২,০০০ বছর আগে ব্রিটিশ রোমান সভ্যতা কেমন ছিল তার ডিজিটাল ছবি!
একটি ছবিতে দেখা যায় ঐ সময়কার প্রসস্থ রাস্তা এবং রাস্তার পাশে থাকা সেই সময়ের রাজকীয় সৈন্যের ব্যারাক! এই ছবিতে দেখা যাওয়া রাস্তাটি বর্তমান Exeter থেকে London পর্যন্ত বিস্তৃত ছিল!
অন্য আরেকটি ছবিতে দেখা যায়, তখন কার রোমান শহর Calleva Atrebatum কে যা বর্তমানে ব্রিটেনের Hampshire বলে পরিচিত। এই ছবি সমূহ থেকে ধারণা পাওয়া যায় ঐ সময়ের রোমান সভ্যতা কতোটা বীর্যশালী ছিল এবং বর্তমান ব্রিটিশ সংস্কৃতির বিকাশ কিভাবে হয়েছিল।
এসব ডিজিটাল ছবি তৈরি করতে বিশেষ ভাবে সাহায্য করেছেন ব্রিটিশ প্রোফেসর Dr Michael Scott, তিনি ডিজিটাল দলকে বিভিন্ন ভাবে ঐ সময়ের বিভিন্ন প্রেক্ষাপট সম্বন্ধে নিজের শিক্ষা থেকে পাওয়া জ্ঞান দিয়ে ধারণা প্রদান করেন এবং সেই ধারণা পেয়েই তৈরি হয়েছে এই ডিজিটাল ছবি সমূহ।
এসব ছবির মাঝে একটি ছবিতে দেখা যায় রোমান সৈন্যরা দীর্ঘ পথ ধরে মার্চ পাস করে এগিয়ে আসছে, Exeter থেকে London পর্যন্ত ১৬০ মাইলের এই রাস্তাটি ১৫ ফুট উঁচু ছিল এবং এখানে সৈন্যদের মার্চপাস দেখে বুঝা যাচ্ছে ঐ সময়ে রোমান সৈন্যরা কতোটা শক্তিশালী ছিল। ছবিতে বর্ণিত রোমানদের এই রাস্তাটি প্রকৃত পক্ষে উদ্ধার করা হয়েছিল ২০১১ সালে Puddletown বনের ভেতর দিয়ে।
অন্য আরেকটি ছবিতে দেখা যায় বিশাল এক নৌ বন্দর যেটি ঐ সময়ে রোমান সভ্যতার বিরাট এক বন্দর, ছবির এই বন্দরটি পুরাতত্ত্ববিদ রা আবিষ্কার করেন ২০১১ সালে ব্রিটেনের সাউথ ওয়েলসে।
তৃতীয় ছবিতে উঠে এসেছে রোমান সভ্যতার একটি শহরের দৃশ্য যেটি বর্তমান Hampshire নগরের খুব কাছেই অবস্থিত ছিল।
এদিকে গবেষক Dr Michael Scott বলে তৈরি হওয়া এসব ডিজিটাল ছবি মোটেই অমূলক নয় আজ থেকে ২,০০০ বছর আগে ঠিক এমনি ছিল রোমান ব্রিটিশ সভ্যতা যা বিভিন্ন পুরাতত্ত্ব আলামতে পাওয়া গেছে। এসব ছবি থেকেই বুঝা যাচ্ছে বর্তমান ব্রিটিশ সভ্যতা অতীত রোমান ব্রিটিশ সভ্যতার ফসল।
ভিডিওতে দেখুনঃ
সূত্রঃ Dailymail
This post was last modified on মে ২৯, ২০২৩ 2:10 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…