চীনের তৈরি মনুষ্যবিহীন Chang’e-3 মহাকাশযানের চাঁদে সফল অবতরণ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এর আগে এই ডিসেম্বর মাসের শুরুতেই এশিয়ার পরাশক্তি চীন তাদের প্রথম মানুষবিহীন মহাকাশযান Chang’e-3 চাঁদের উদ্দেশ্যে পৃথিবী থেকে উৎক্ষেপণ করে এবং গত শনিবার অবশেষে Chang’e-3 চাঁদের বুকে অবতরণ করেছে।


এতদিন পর্যন্ত পৃথিবীর দুটি দেশের মহাকাশযান চাঁদে সফল অবতরণের নজির ছিল আর এরা হচ্ছে আমেরিকা এবং রাশিয়া এবার চীন তৃতীয় দেশ হিসেবে চাঁদের বুকে নিজেদের মহাকাশযান Chang’e-3 এর অবতরণ করিয়েছে।

চাঁদের বুকে শনিবার রাত ৯ টা বাজার ১১ মিনিট পরেই Chang’e-3 ধীরগতিতে অবতরণ করে, এটি ধীরে অবতরণের পরেই এর ৪ টি পা চাঁদের পৃষ্ঠে আঁকড়ে ধরে এবং সেখানে চলাচল করতে নিজেকে সক্রিয় করে তুলে। এর আগে Chang’e-3 প্রায় ১৫ কিলোমিটার উপর থেকে অনুসন্ধানের কাজে চাঁদের বুকে নেমে আসে এবং প্রায় ১০০ মিটার উপরে যেখানে lunar surface রয়েছে সেখানেই এসে এর গতি স্বয়ংক্রিয় ভাবে কমে আসে, এবং এটি নির্ধারিত চূড়ান্ত অবতরণ স্থানে খুব ধীর গতিয়ে অবতরণ করে।

Chang’e-3 চাঁদের বুকে আপাতত অনুসন্ধানের কাজ চালাবে এটি স্বয়ংক্রিয় ভাবে চাঁদের বুকে বিচরণ করবে। Chang’e-3 তে Yutu নামের একটি ক্ষুদ্র ল্যান্ডিং যান রয়েছে, এটি সৌর বিদ্যুতের সাহায্যে চলে এতে ৬টি চাকা এবং দুইটি আলাদা বৈদ্যুতিক হাত রয়েছে যা চাঁদের বুকে মাটি খনন করবে এবং তা সংগ্রহ করবে। Yutu প্রায় এক বছর ধরে চাঁদের ভূতাত্ত্বিক গঠন নিয়ে কাজ করবে।

সূত্রঃ দি টেক জার্নাল

This post was last modified on ডিসেম্বর ১৭, ২০১৩ 4:49 pm

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে