মাইক্রোসফট উইনডোজ ৮.২ ভার্সনে পূর্বেকার স্টার্ট মেনু ফিরিয়া আনবে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইনডোজ এইটে পূর্বেকার ভার্সনের স্টার্ট মেনু ছিল না। সম্প্রতি জানা গেছে, মাইক্রোসফট উইনডোজ ৮.২ ভার্সনে পূর্বেকার স্টার্ট মেনু ফিরিয়া আনবে।


মাইক্রোসফট এর পূর্বেকার অপারেটিং সিস্টেম এক্সপি, ভিস্তা এবং সর্বশেষ উইনডোজ সেভেন এ স্টার্ট মেনু ছিল। স্টার্ট মেনুতে ব্যবহারকারী কম্পিউটারে ইন্সটলকৃত সফটওয়্যারগুলো এক সাথে দেখতে পারেন। এছাড়া বিভিন্ন ড্রাইভ এবং লোকেশনে যাওয়ার জন্য স্টার্টমেনু ছিলু খুবই ইউজার ফ্রেন্ডলি। কম্পিউটারে সার্চ করা এবং বন্ধ করার অপশনটি স্টার্ট মেনু থেকেই নির্বাচন করা যেত।

উইনডোজ এইট অপারেটিং সিস্টেমটি মুক্তি পাবার পর দেখা গেল, নতুন এই অপারেটিং সিস্টেম এ স্টার্টমেনু টি নেই। মেট্রো ইউজার ইন্টারফেস সমৃদ্ধ উইনডোজ এইট পুরনো ব্যবহারকারীদের কাছে অপরিচিত লাগলো স্টার্ট মেনু না থাকার কারণে। স্টার্ট মেনুর বদলে একটি স্টার্ট স্ক্রীণ যুক্ত করা হয় যেখানে অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম গুলো এক নজড়ে পাওয়া যায়। পরবর্তীতে উইনডোজ এইটের ৮.১ ভার্সনে স্টার্ট মেনু যুক্ত করা হয়। কিন্তু এটি ছিল মূলত একটি শর্টকাট যা নতুন স্টার্ট স্ক্রীণে নিয়ে যায়।

সম্প্রতি নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধানে জানা যায়, মাইক্রোসফট বহুল আলোচিত স্টার্ট মেনু টি উইনডোজ ৮.২ ভার্সনে ফিরিয়ে আনবে। উইনডোজ ৭ এর মতন স্টার্ট মেনু যুক্ত করা হবে যা উইনডোজ ৮ এর মেট্রো ইউজার ইন্টারফেস সমৃদ্ধ হবে।

তথ্যসূত্র: দি টেক জার্নাল

Related Post

This post was last modified on ফেব্রুয়ারি ৫, ২০১৪ 2:40 pm

এহ্‌তেশাম

Recent Posts

রোগাক্রান্ত শিশুকে সুস্থ রাখবেন যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশু অসুস্থ হলে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে না। জ্বর, সর্দি,…

% দিন আগে

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ…

% দিন আগে

কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাজের চাহিদা এবং ধরন বদলানোর সাথে সাথে বর্তমানে একইসাথে অনেকগুলো…

% দিন আগে

এক যুগ পর আবারও দেব–শুভশ্রী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের…

% দিন আগে

ইসরায়েল গাজায় অপরাধের ‘প্রমাণ মুছে ফেলার’ চেষ্টা করছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের…

% দিন আগে

মধ্যযুগের এক কঙ্কালে ১৬৭টি হাড় ভাঙার চিহ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডের একটি দুর্গের কাছে পাওয়া মধ্যযুগীয় একটি কঙ্কাল প্রত্নতাত্ত্বিক ও…

% দিন আগে