দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐতিহাসিক ভাবেই রাস্তা মানুষের সভ্যতা বিকাশে রেখে গেছে অনন্য অবদান। প্রিয় দি ঢাকা টাইমসের পাঠক আজ আপনাদের সামনে উপস্থাপন করব পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তার গল্প।
এটি ব্রাজিলের শহর Rio Grande do Sul এর একটি রাস্তা। এখানে রাস্তার দুই ধারে বেড়ে উঠেছে অসাধারণ সুন্দর দীর্ঘ গাছের সারি। এসব গাছের সারি এতোটাই সুন্দর যে এদের দেখলে মনে হবে প্রাচীন কোন সাহিত্যে বর্ণিত কোন পুরনো অনন্য সুন্দর কোন শহর এটি।
এখানে লাগানো সকল গাছের প্রজাতি হচ্ছে Tipuana, এসব গাছ ১৯৩০ সাল থেকে এই রাস্তার পাশে শোভা পাচ্ছে। মাঝে ২০০৫ সালে এখানে ভবন নির্মাণ কাজের জন্য প্রশাসন এসব গাছ কাটতে চাইলেও স্থানীয়দের তীব্র বাঁধার মুখে পড়ে। পরবর্তীতে শহরবাসী এসব বৃক্ষ রাক্ষা করতে সক্ষম হন।
এই অসাধারণ রাস্তায় দেখার মত একটি দৃশ্য তৈরি হয় যখন কিনা এসব গাছে ফুল আসে এবং ঐ সব ফুল রাস্তায় ঝড়ে পড়ে! সারা রাস্তা জুড়ে তৈরি হয় একটা হলুদ আভা! স্থানীয়রা এর নাম দিয়েছেন ভালোবাসার হলুদ।
সমগ্র পৃথিবী জুড়ে যদি এমন রাস্তা থাকতো তবে তা সত্যি দেখার মত একটা দৃশ্য হত। বদলে যেত পৃথিবীর রূপ চিত্র এবং পরিবেশ চিত্র।
সূত্রঃ Viralnova
This post was last modified on জানুয়ারি ১৯, ২০২৩ 4:00 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
View Comments
nice really awesome. but ei type rasta bangladesh e ase.