দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন সময়ে নাসা জানিয়েছে পৃথিবীর বাইরে সৌরজগতে কিছু গ্রহে এখন পর্যন্ত পানির অস্তিত্ব পাওয়া গেছে। এবার সেই তালিকায় যুক্ত হল শনির উপগ্রহ এনসেলাডাসের নাম।
যেখানেই পানি থাকবে সেখানে প্রানের অস্তিত্ব বিকাশের সম্ভাবনা বেড়ে যাবে। বিভিন্ন সময় মহাকাশ বিজ্ঞানীরা বলে আসছে পৃথিবীর বাইরে সৌরজগতের অন্যান্য গ্রহে পানির অস্তিত্ব তাঁরা পেয়েছেন। এবার নাসার মহাকাশ গবেষণা যান ক্যাসিনির পাঠানো ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে নাসার বিজ্ঞানীরা বলছেন শনির উপগ্রহ এনসেলাডাসে বইছে প্রায় ১০ কিলোমিটার গভীর এক সমুদ্র। এই সমুদ্রের ব্যপ্তি প্রায় ৩০ থেকে ২৫ কিলোমিটার এলাকা জুড়ে।
সূর্য থেকে ১ দশমিক ৩ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত সৌর জগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। আর এই শনি গ্রহের একটি উপগ্রহ হচ্ছে এনসেলাডাস। নাসার মহাকাশ গবেষণা যান ক্যাসিনি শনি থেকে পাঠিয়ে বেশ কিছু ছবি এবং তথ্য চিত্র। এসব চিত্র বিশ্লেষণ করে গবেষকরা জানাচ্ছেন এনসেলাডাসে বরফের নিচে বইছে বিশাল এক সমুদ্র। এর আগে নাসার গবেষণায় দেখা গিয়েছিল এনসেলাডাসের আকাশে জলীয় ভাস্পের চিহ্ন!
ইতোমধ্যে এনসেলাডাসের এই সাগর মহাকাশ বিজ্ঞানীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। এখানে দেখা যাচ্ছে বিশাল সাগর এবং ঐ এলাকার আবহাওয়াতে লবণ এবং জৈব যৌগ। এসব আলামত জীবের বিকাশের পেছনে যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছে।
তবে নাসার পক্ষথেকে বলা হয়েছে, “এখনো এখানে প্রানের অস্তিত্ব নিশ্চিত নয়, গবেষণা চলছে। এখানে প্রানের অস্তিত্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে। তবে আরও বিস্তারিত গবেষণার জন্য সেখানে নতুন মহাকাশ যান পাঠানো হবে বলেও জানিয়েছে।”
সূত্রঃ দি টেক জার্নাল
This post was last modified on এপ্রিল ১০, ২০১৪ 4:18 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডের একটি দুর্গের কাছে পাওয়া মধ্যযুগীয় একটি কঙ্কাল প্রত্নতাত্ত্বিক ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাইহিল জুতা অনেক নারীর পোশাক এবং ব্যক্তিত্বের অংশ। বিশেষ অনুষ্ঠান,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআইয়ের ব্যবহার এতোদিন মূলত প্রশ্নের উত্তর দেওয়া,…