আমাজনের অধিবাসীরা বিষাক্ত পিঁপড়া দিয়ে দুই কিশোরকে মেরে ফেলতে চেয়েছিল!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বলিভিয়াতে ক্ষিপ্ত আমাজনবাসী মোটরবাইক চুরির অভিযোগে দুইজন কিশোরকে প্রায় মেরেই ফেলেছিল একঝাক আগুন পিঁপড়ার মুখে ছুঁড়ে দিয়ে।


কিশোর দুইজনের বয়স ১৮ এবং ১৯ বছর। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কেন্দ্রীয় বলিভিয়ার কোকাব্যাম্বিয়ান গ্রামের একজন অধিবাসীর ৩৭০০ ডলার মূল্যের একটি মোটরবাইক চুরি করেছে। ক্ষিপ্ত অধিবাসীরা তাদেরকে তিনদিন আটকে রাখে এবং বাইকের ক্ষতিপূরণ দাবি করে। শেষপর্যন্ত তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে কিশোর দুইজনকে আগুন পিঁপড়ার ঝাঁকে নিক্ষেপ করা হয়। ভয়ংকর এই ঘটনাটির পর কিশোর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কিডনীর ডায়ালাইসিস করা হচ্ছে। তারা এখন পর্যন্ত ইন্টেনসিভ কেয়ারে রয়েছে।

তাদের একজনের বোন স্থানীয় রেডিওর মাধ্যমে তাদেরকে আটকে রাখার ঘটনা প্রচার করে। তাদের পরিবার ক্ষতিপূরণ দিতে রাজি হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বোনটি জানায়, যদি তাদের ক্ষতিপূরণ না দেওয়া হতো তবে তাদের মেরে ফেলা হতো।

আগুন পিঁপড়ারা গাছে বসবাস করে। গাছের মধ্যে জন্ম নেওয়া আগাছা, মস কিংবা শৈবাল খেয়ে জীবনধারণ করে থাকে। আগুন পিঁপড়ারা আক্রমণাত্মক নয় কিন্তু কেও যদি তাদের এলাকায় ঢুকে পড়ে তবে তার আর রক্ষা নেই। তারা তাদের সামনের অংশের ম্যান্ডিবল দিয়ে কামড়ে দেয়। প্রতিটি কামড়ে শত্রুকে ঘায়েল করার জন্য এক প্রকার বিষাক্ত রাসায়নিক তরল দিয়ে থাকে। এই বিষাক্ত তরল শত্রুর স্নায়ুকে অবশ করে ফেলে। বিষের পরিমাণ বেশি হলে শত্রু দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানব শরীরেরও এই বিষাক্ত তরলের প্রভাব রয়েছে, এটি মানব দেহের কিডনী ও লিভারকে নষ্ট করে ফেলে।

Related Post

তথ্যসূত্রঃ ডেইলিমেইল

This post was last modified on ডিসেম্বর ২১, ২০২২ 11:24 am

K. A. B Tohin

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে