স্যাটেলাইটে জ্বালানি সরবরাহে নাসা তৈরি করলো রিমোট রোবট

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মহাকাশে পাঠানো স্যাটেলাইট সেখানেই মেরামত ও জ্বালানি সরবরাহ করার জন্য নাসা’র রোবট বানানোর প্রক্রিয়া চলছিল। পরিকল্পনা ছিল, এই রোবট মহাকাশে পাঠিয়ে দিলে এগুলো নির্দিষ্ট স্যাটেলাইট মেরামত ও জ্বালানি সরবরাহ করে আবার পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু নাসা তাদের পরিকল্পনা বদলেছে। এখন তারা তৈরি করছে বিশেষ রোবটিক স্যাটেলাইট রিফুয়েলিং সিস্টেম।


প্রাত্যহিক জীবনে যোগাযোগের মাধ্যম হিসেবে স্যাটেলাইট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু জ্বালানি ছাড়া এগুলো অচল হয়ে পড়ে। তখন স্যাটেলাইটগুলোকে পৃথিবীতে এনে জ্বালানি ভরে আবার পাঠানো খুবই ব্যয় সাপেক্ষ একটি ব্যাপার। তাই নাসা নিয়ে আসলো ‘রিমোট রোবোটিক্স অক্সিডাইজার ট্রান্সফার’ প্রযুক্তি যা স্যাটেলাইটে জ্বালানি সরবরাহ করবে।

২০১১ সালের এপ্রিল থেকে নাসার প্রকৌশলীরা কক্ষপথে পরিদর্শন, মেরামত, জ্বালানি সরবরাহ, যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং মহাকাশযানের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য রোবটিক স্যাটেলাইট সার্ভিসিং প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা করছিল। যার কারণে নাসার একটি দল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে থেকে গ্রীনবেল্টে গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে থাকা দলের অন্য অংশের সাথে সহযোগিতার মাধ্যমে এই অভাবনীয় প্রযুক্তি আবিষ্কার করেছে যা স্যাটেলাইটের আয়ু বাড়িয়ে দিবে, সাশ্রয় হবে বিলিয়ন বিলিয়ন ডলার।

গোডার্ডের স্যাটেলাইট সার্ভিসিং কেপাবিলিটিস অফিস জানিয়েছে, রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত রোবট কক্ষপথে থাকা এমন স্যাটেলাইটে জ্বালানি সরবরাহ করতে পারবে যেগুলোতে জ্বালানি সরবরাহের সিস্টেম নেই। ক্যানেডির এই চালকযন্ত্র সরবরাহ সিস্টেম এই পরীক্ষারই অংশ।

Related Post

অন্যদিকে গোডার্ড থেকে দলটি একটি বাণিজ্যিক রোবটিক হাত পরীক্ষার জন্য কেনেডিতে পাঠিয়েছে। ৮০০ মাইল দূরে মেরিল্যান্ডে এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল। এর সাথে ছিল স্যাটেলাইট সার্ভিসিং কেপাবিলিটিস অফিস সিস্টেম। অগ্রভাগে একটি পিন দ্বারা এটি জ্বালানি সরবরাহ করতে পারে। মহাকাশে মূল সমস্যা সেখানে অভিকর্ষজ ত্বরণ না থাকায় তরল বা গ্যাসের প্রবাহ হয়না। কিন্তু এই প্রযুক্তিতে সেই বাধা দূর করা হয়েছে।

নাসার নতুন আবিষ্কৃত এই প্রযুক্তির ফলে স্যাটেলাইট মেরামত এবং এতে জ্বালানি সরবরাহ করা যাবে। ফলে স্যাটেলাইটগুলোকে আরো বেশি দিন কাজে লাগানো যাবে।

সূত্রঃ Thetechjournal

This post was last modified on মে ৭, ২০১৪ 12:16 pm

A. B. M. Noorullah

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে