শিক্ষার্থীরা তাদের দিনের ৬ ঘন্টা বা তারও বেশি সময় ফেসবুক আর ইউটিউবে ব্যয় করে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উপরে একটি জরিপে দেখা গিয়েছে যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা তাদের বেশিরভাগ সময়ই ব্যয় করেন ফেসবুক আর ইউটিউবে। সামাজিক যোগাযোগ আর ভিডিও আপলোডিং, শেয়ারিং এর মাধ্যমে তাদের দিনের বেশিরভাগ সময়টি কেটে যায়।


জরিপ থেকে জানা যায় যে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীরা দৈনিক ৬ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় ব্যয় করে ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগের সাইটগুলোতে। ব্যস্ত থাকে মেসেজ পাঠানো ও বিভিন্ন ভিডিও দেখা-শেয়ার করার কাজে। এই জরিপের মাধ্যমে আরো কিছু মজার তথ্য উঠে এসেছে যে, ক্লাসে শিক্ষকের লেকচার শোনার সময়ও ফেসবুক-ইউটিউব থেকে বিরত থাকে না তারা। এ কারণে লেকচারে মনোযোগ না দেয়ায় ছাত্রদেরকে ক্লাস থেকে বহিষ্কার পর্যন্ত শুরু করেছেন শিক্ষকেরা। ইউনাইট স্টুডেন্ট নামের একটি সংস্থার করা জরিপটিতে দেখা গেছে, আন্ডারগ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের ৭৫ ভাগ আধা ঘন্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত দৈনিক ফেসবুক বা টুইটারে কাটায়। এর মধ্যে প্রতি ১০ জনে একজন আবার তিন ঘণ্টা করে ব্যয় করে। এরা আবার ইউটিউব দেখে কাটায় আধাঘণ্টা থেকে দুই ঘণ্টা। এর মধ্যে ৭ ভাগ ছাত্র-ছাত্রী ইউটিউবে কাটায় ৩ ঘন্টা।

যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও সামাজিক যোগাযোগ সাইট বিশেষজ্ঞ ড. মার্ক গ্রিফিথস বলেন, তার ক্লাসের সময় অনেক ছাত্র-ছাত্রী সামাজিক যোগাযোগের সাইট নিয়ে ব্যস্ত থাকে। তিনি বলেছেন, কাউকে ক্লাসে মোবাইলে দেখলে তিনি লেকচার বন্ধ করে দেন। এবং তা থেকে দূরে রাখেন ছাত্রকে। দ্বিতীয়বার এমন করলে তাকে ক্লাস থেকে বের করে দেন।

তথ্যসূত্রঃ ডেইলিমেইল

Related Post

This post was last modified on জানুয়ারি ৩০, ২০২৪ 10:34 am

K. A. B Tohin

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে