জেনে নিন বৈবাহিক জীবনে নারী-পুরুষের সুখের রহস্য

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমাদের সমাজে সব চাইতে দৃঢ় বন্ধন ধরা হয় বিবাহবন্ধনকে। সামাজিক ভাবে বলা হয়ে থাকে বিয়ে করে একজন মানুষ নিজের অপূর্ণতা দূর করতে পারবেন এবং হয়ে উঠবেন সম্পূর্ণ একজন মানুষ। তবে সব কিছুর পরেও বিয়ের জীবনেকে অনেকেই নানান সমস্যা হিবেসে দেখেন, আজ আমরা দেখবো নানান সমস্যার মাঝেও বৈবাহিক সম্পর্ক সবচাইতে সুন্দর কেন?


সম্পর্ক অতি মিষ্টি একটা বিষয়। তবে সেটা যদি হয় স্বামী স্ত্রীর তাহলে তা আরো সুন্দর হয়ে উঠে। তবে আপনি একজন মানুষের যত কাছে থাকবেন তার খারাপ দিকটা আপনি তোত বেশি দেখবেন। তাই সংসারে মাঝে মাঝে ঝুটঝামেলা হয়েই থাকে। তার পরেও সংসার সবচেয়ে সুন্দর একটি জিনিস, কেনো? চলুন জেনে নেয়া যাক-

মন খারাপের সঙ্গী কে?

সিঙ্গেল মানুষ নিজের মন খারাপের কথা অনেক সময় কাউকেই শেয়ার করতে পারেন না। তবে যারা বিবাহিত তারা চাইলেই নিজের মন খারাপের কথা স্বামী বা স্ত্রীর সাথে একে অপরে শেয়ার করতে পারেন। বিষয়টি আপনাকে আপনার মন খারাপেও অনেকটা রিলাক্স রাখবে।

অসুস্থতায় সঙ্গী কে?

একবার ভাবুন আপনার অসুখ করলো পাশে কেউ নেই, নিজের সেবা নিজেই করছেন, খাচ্ছেন কত ঘুমাচ্ছেন কত কিছুই হিসেব নেই। একজন সঙ্গী যদি সাথে থাকে আপনার অসুখে সেই আপনার সহায় হবে। আপনাকে নিয়ে ভাববার মানুষও তিনি। ভালোবাসার এই মিষ্টি ছোঁয়ার মূহূর্তটার কারনেই বিয়ের সম্পর্কটাকে অনেক বেশি মধুর মনে হবে আপনার।

একাকীত্ব কি ভুলে যেতে পারেন-

একজন বিবাহিত সুখী পুরুষ কিংবা নারী ভুলেই জান একাকিত কি! আসলেই সারাক্ষণ তো একজন সঙ্গী আপনি পাশেই পাচ্ছেন তাহলে আপনাকে একাকীত্বে কেন ভুগতে হবে একবার ভাবুন? তাই আপনি অনেক ঝগড়ার পরেও দিন শেষে এক হয়ে যান।

Related Post

ভালোমন্দ সব এক সাথে-

আপনি কিংবা আপনার স্বামী সব কিছুই একে অপরকে যদি শেয়ার করেন তাহলে ভালোমন্দ যাই হোক সব কিছুই তো এক সাথে মোকাবেলা করবেন। এতে আপনার একার উপর চাপ কমে গেলো! দারুন না!

সমস্যা সমাধানের জন্য একজন আছে

যখন যেকোনো সমস্যায় বুদ্ধি সাহায্য সব কিছুর জন্যই একজন তো পাশে থাকছেই, পাচ্ছেন হাত বাড়ালেই। এমন কোন সঙ্গী আপনি বৈবাহিক জীবন ছাড়া সাধারন জীবনে পাবেন না।

সিদ্ধান্ত গ্রহনে সাহায্য-

একা একা সিদ্ধান্ত গ্রহন করতে হয়না, সারাক্ষণ পাশের মানুষটি আপনাকে আপনার সব সিদ্ধান্ত মতামতে সাহায্য করে। আপনি দোকানে গেলেন কি নিবেন কি পছন্দ করবেন! ভাবার আগেই একটা কমপ্লিমেন্ট আপনি আশা করতেই পারেন। স্বামী বা স্ত্রী উভয়েই জানেন কার কি পছন্দ তাই সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারেন একে অপরকে।

সবসময়ের বন্ধু

আপনার হয়তো অনেক বন্ধু আছে। কিন্তু তারা কি সবসময়েই আপনার পাশে থাকতে পারবে? হয়তো পারবে অথবা পারবে না। কিন্তু আপনার স্বামী/স্ত্রী আপনার সারাজীবনের বন্ধু। সারাজীবন এই মানুষটি আপনার হাসি, আনন্দ, দুঃখ, বিষন্নতায় বন্ধুর মতো পাশে থাকবে।

This post was last modified on আগস্ট ২১, ২০১৪ 8:55 am

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে