দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ এর যাত্রী হিসেবে পাঁচ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জানা যায়, ২০ হাজার টাকার লোভে ওই ব্যক্তি জীবিত উদ্ধার হওয়ার অভিনয় করেছেন।
প্রথমে শুক্রবার বিকেলে সবাই ‘সরোয়ার’নামের এক যুবকের ৫ দিন পর উদ্ধার হওয়ার বিষয়ে আলোচনা করতে থাকেন, স্থানীয় ক্যাম্প থেকে প্রশাসনের সবাই বিষয়টি গুরুত্বদিয়ে দেখে। সবার মাঝে চাঞ্চল্য দেখা দেয়, ‘সরোয়ার’কে নিয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল তার উদ্ধার হওয়া স্থানে গেলে সেখানে ‘সরোয়ার’ এক একবার এক এক জায়গা দেখাতে থাকে। এতেই সন্দেহ গণীভূত হতে থাকে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ‘সরোয়ার’ নিজেকে রাসেল সর্দার (২০) বলে দাবি করে এবং সম্পূর্ণ ঘটনা একটি সাজানো নাটক বলে দাবি করে।
এদিকে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান বলেন, ৫ দিন পর উদ্ধার হওয়ার ঘটনাটি সাজানো নাটক ছিলো, এক ক্যামেরাম্যান রাসেল কে ২০ হাজার টাকা দিবে বলে এই নাটক সাঁজায়। তবে ওই ক্যামেরাম্যানের সন্ধান এখনো পাওয়া যায়নি।
পুলিশের জিজ্ঞাসাবাদে রাসেল জানান, এক ক্যামেরাম্যান তাকে বলেছিলেন পাঁচ দিন পর জীবিত উদ্ধার দাবী করলে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। তাই টাকার লোভে তিনি এ নাটক সাজিয়েছেন।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…
View Comments
আমি মনে করি অভিনেতাকে ধরে জয়েন্ট ইন্টারগেশন সেলে নিয়ে নিরপেক্ষ জিজ্ঞাসাবাদ করলে ২০০০০টাকার লোভ দেখানো সাংবাদিক ও এর শিকড় পর্য্যন্ত বের করা খুবই সম্ভব যদি আমরা ইচ্ছা করি।