বাংলাদেশের মেয়ে প্রিয়তি হলেন মিজ আয়ারল্যান্ড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার বাংলাদেশের মেয়ে প্রিয়তি হলেন মিজ আয়ারল্যান্ড। মিজ আয়ারল্যান্ড-২০১৪ খেতাব পেয়েছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আকতার প্রিয়তি।


বাঁ থেকে দ্বিতীয় মিজ আয়ারল্যান্ড-২০১৪ খেতাব পাওয়া বাংলাদেশের মেয়ে মাকসুদা আকতার প্রিয়তি

সংবাদ মাধ্যম জানিয়েছে, ঢাকায় মডেলিং দিয়ে যাত্রা শুরু হলেও সুদূর আয়াল্যান্ডে গিয়ে বাংলাদেশের নাম নিয়ে আসলেন সকলের উপরে। মাকসুদা আকতার প্রিয়তি মিজ আয়ারল্যান্ড এ ভূষিত হওয়ার পর বলেন, ‘প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের কথা যখনই মনে হয়েছে, তখনই আমার নিজের ভেতর আলাদা একটা অনুভূতি কাজ করেছে। আমার মনে হয়েছে, আমাকে পারতেই হবে! আমি পেরেছি! আমি এ বছরের মিজ আয়ারল্যান্ড হতে পেরেছি।

সাংবাদিকদের সহজ প্রশ্ন ছিল মাকসুদা আকতারের কাছে। মিজ আয়ারল্যান্ড হওয়ার পর আপনার অনুভূতি কী? দূর দেশ থেকে মুঠোফোনেই জানালেন তার অনুভূতির কথা। অবশ্য বলার ভঙ্গিতে একটুও মনে হয়নি, এ কথামালা মুঠোফোনে ভেসে আসছে। মনে হয়েছে সামনে বসেই হড়বড় করে বলে যাচ্ছেন আয়ারল্যান্ডের এ সুন্দরী বাংলাদেশী। এবার সত্যিই তিনি মিজ আয়ারল্যান্ড-২০১৪ খেতাব পেয়েছেন। কখনও কি তিনি জানতেন ঢাকার ফার্মগেটে বড় হওয়া মেয়েটি একদিন আয়ারল্যান্ডবাসীর স্বপ্নের রাজকন্যা হবেন? মাকসুদা আকতার প্রিয়তির কাছেও ঘটনাটি একটি স্বপ্নের মতোই। আর তাই স্বপ্নময় জগতে পা রাখা থেকে শুরু করে বিজয়ী হওয়ার দিন পর্যন্ত—পুরোটাই স্বপ্নের পথ ধরে এগিয়ে গেছেন প্রিয়তি। আর তাঁর সঙ্গে হেঁটেছে বাংলাদেশও। আর সে কারণেই বাংলাদেশ আর প্রিয়তির নাম মিলেমিশে একাকার হয়ে গেছে খোদ আয়ারল্যান্ডে!

Related Post

This post was last modified on আগস্ট ১৬, ২০১৪ 4:34 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে