দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার হাতির বিষ্ঠা থেকে কফি এবং সবচেয়ে দামি কফি তৈরি হয় বলে খবর বেরিয়েছে। আর এই আইভরি এক কাপ কফির দাম ৪২০০ ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা!
পৃথিবীর সবচেয়ে দামি কফি হলো এই আইভরি কফি। এটি একবার চুমুক দিলে বাকি জীবনে মনে গেঁথে থাকবে এই কফির স্বাদ। কিন্তু এই কফি কিভাবে তৈরি হয় তা কেওই জানেন না। যদি জানতেন তাহলে হয়তো কফির স্বাদ দ্বিতীয়বার আর কেও নিতে চাইবেন না। এই আইভরির কফির স্বাদের রহস্য হচ্ছে হাতির বিষ্ঠার অবদান। হাতির বিষ্ঠা ব্যবহার করেই নাকি তৈরি করা হয় এই বিলাসবহুল দামি এবং বিশেষ স্বাদের কফি।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, থাইল্যান্ডের গোল্ডেন ট্রায়াঙ্গল অঞ্চলে এই আইভরি কফি তৈরি হয়। তৈরির প্রথমে নানা রকম ফলের সঙ্গে কফির দানা মিশিয়ে খাওয়ানো হয় হাতিকে। ৩ দিন ধরে হাতির পেটে থাকার পর বিষ্ঠার সঙ্গে বেরিয়ে আসে সেই কফির দানা। পরে ওই কফির দানা প্রথমে ধুয়ে পরে শুকিয়ে শেষে রোস্ট করে তৈরি হয় এই বিশেষ কফি। ৪৪ বছরের কানাডার জনৈক ব্যবসায়ী ব্লেক দিনকিন দিয়েছেন এই তথ্য। সেইসঙ্গে তিনি বলেছেন, ৩৩ পাউন্ড কফির দানা থেকে মাত্র ১ পাউন্ড কফি পাউডার তৈরি করা সম্ভব। যে কারণে এই কফির দামও এতো বেশি। তথ্যসূত্র: telegraph.co.uk
This post was last modified on জুন ২০, ২০২২ 2:14 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…