Categories: সাধারণ

শহীদ মিনারে পিয়াস করিমের মরদেহ রাখার অনুমতি দেয়নি ঢাবি কর্তৃপক্ষ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শহীদ মিনারে পিয়াস করিমের মরদেহ রাখার অনুমতি দেয়নি ঢাবি কর্তৃপক্ষ। ‘অপবিত্র’ হবে তাই শহীদ মিনারে পিয়াসের মরদেহ নিষিদ্ধ- ছাত্রসংগ্রাম পরিষদের দাবির পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল ভোরে মৃত্যুবরণ করেন রাজনীতিক বিশ্লেষক, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. পিয়াস করিম। তাঁর মৃতদেহ হিমঘরে রাখা হয়। নিকট আত্মীয়রা বিদেশ থেকে এলে দাফন করা হবে। আজ শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার কথা থাকলেও ‘অপবিত্র’ হবে তাই শহীদ মিনারে পিয়াসের মরদেহ নিষিদ্ধ- ছাত্রসংগ্রাম পরিষদের এমন দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে আনার অনুমতি দেবে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। গতকাল সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী।

সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করা ও তার আত্মীয়স্বজন মুক্তিযুদ্ধবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত থাকায় পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে আনতে অনুমতি দেওয়া হবে না। কারণ তার মরদেহে শহীদ মিনার অপবিত্র হবে।’

Related Post

উল্লেখ্য, বিকেল ৫টায় ছাত্রসংগ্রাম পরিষদের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় উপাচর্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে বৈঠক করেন। ছাত্রসংগ্রাম পরিষদের নেতাকর্মীরা পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে আনার অনুমতি না দেওয়ার আহ্বান জানান। পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ডেকে নিয়ে অনুমতি না দেয়ার সিদ্ধান্তের কথা জানান বলে সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে।

This post was last modified on অক্টোবর ১৪, ২০১৪ 9:30 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে