ফেসবুক ফোন বানাচ্ছে স্যামসাং!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি দক্ষিন কোরিয়ার সিউলে অবস্থিত স্যামসাংয়ের প্রধান কার্যালয়ে ভ্রমন করেছেন। তিনি এসময় স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ংয়ের সাথে দেখা করেন এবং ফেসবুক ফোন তৈরির বিষয়ে তাদের মাঝে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে।


কোরিয়া টাইমস তাদের এক সংবাদে জানায় ফেসবুক ফোন বানাচ্ছে স্যামসাং! এর এই বিষয়ে বিস্তারিত সব সিদ্ধান্ত দুই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের মাঝে হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি দেখা যেতে পারে স্যামসাং এর ফেসবুক স্মার্টফোন। তবে ওই প্রতিবেদনে বলা হয়নি ঠিক কি কি সুবিধা থাকবে এই ফেসবুক ফোনে!

আরো পড়ুন- HTC নিয়ে এলো সেলফি এক্সপার্ট স্মার্টফোন Desire Eye

ফেসবুক এর আগে জানিয়েছিলো তাদের ফেসবুক ফোন নির্মাণে বিশেষ আগ্রহ রয়েছে। এর ফেসবুক এখন কেবল সামাজিক যোগাযোগেই সীমাবদ্ধ নেই এটি সামাজিক যোগাযোগ নির্ভর একটি ইকোসিস্টেম তৈরি দিকে আগাচ্ছে। এর এই কারনে ফেসবুক চাচ্ছে নিজেদের আলাদা করে ডিভাইস থাকবে যার মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে বিচরন করতে পারবে। এর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ফেসবুকের প্রয়োজন একটি নির্ভরযোগ্য হার্ডওয়্যার প্রতিষ্ঠানের সাথে কাজ করা। এর ফেসবুক বর্তমানে তাই করতেই স্যামসাং এর সাথে আলাপ চালিয়ে যাচ্ছে।

আপনি কি জানেন- এখন থেকে ফেসবুকে ব্যবহার করা যাবে যেকোনো ছদ্ম নাম?

Related Post

এদিকে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও স্যামসাং এর কর্তা ব্যক্তিদের এই মিটিং এ আরো উপস্থিত ছিলেন সিলিকন ভ্যালিতে অবস্থিত স্যামসাং ওপেন ইনোভেশন সেন্টারের কিছু প্রতিনিধি। মোট কথা ফেসবুক স্যামসাং এর সাথে এক সাথে খুব জোরে সোরে নতুন প্রযুক্তি পণ্য বাজারে আনতে কাজ করে যাচ্ছে। এছাড়াও ফেসবুক স্যামসাং এর সাথে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে কাজ করে যাচ্ছে আরো আগে থেকেই।

সূত্র- এনডিটিভি

This post was last modified on অক্টোবর ১৬, ২০১৪ 10:42 am

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে