Categories: সাধারণ

শহীদ মিনারে পিয়াস করিমের লাশ রাখা নিয়ে কি ঘটবে কাল?

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ শহীদ মিনারে পিয়াস করিমের লাশ রাখার অনুমতি এখনও মেলেনি। প্রতিহতের ডাক দেওয়ায় নিরাপত্তার কথা বলে বিশ্ববিদ্যালয় পিয়াস করিমের লাশ রাখার অনুমতি দিচ্ছে না। কিন্তু উভয়পক্ষই মরিয়া। আসলে কি ঘটবে কাল?

কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক পিয়াস করিমের লাশ নিতে অনুমতি চেয়ে পিয়াস করিমের পরিবারের পক্ষে তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন আবেদন করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাশ নেওয়ার অনুমতি দেয়নি। অথচ লাশ রাখা ও না রাখতে দেয়ার বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। আসলে কাল কি ঘটবে? এই প্রশ্ন দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ গণমাধ্যমকে বলেছেন, শহীদ মিনারে পিয়াস করিমের লাশ রাখতে দেওয়া হবে না। এ ব্যাপারে পিয়াস করিমের পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে সঙ্গত কারণেই তা গ্রহণ করতে পারছেনা কর্তৃপক্ষ। তিনি জানিয়েছেন যে, কিছু সংগঠন ওই কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়ায় নিরাপত্তার কারণে সেখানে শ্রদ্ধা জানানোর মতো কোন কর্মসূচির অনুমতি দেওয়া যাচ্ছে না।

Related Post

পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল থেকেই পুলিশ শহীদ মিনার এলাকা ঘিরে রেখেছে। অপরদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা যে কোন মূল্যে পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক পিয়াস করিমের লাশ রাখতে দেওয়া হবে না বলে আবারও জোরালো ঘোষণা দিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষদের পক্ষ হতে এই ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, রাজনীতি বিশ্লেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমকে শুক্রবার বাদ জুমা বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। গতপরশু মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ হতে এই ঘোষণা দেন সাংবাদিক মাহফুজ উল্রাহ্। সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পিয়াস করিমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে পিয়াস করিমের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় কফিন রাখা হবে।

This post was last modified on অক্টোবর ১৬, ২০১৪ 10:20 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে