নিকারাগুয়ায় প্রবল বৃষ্টিপাত: জীবন-যাত্রা অচল: নিহত ২২: ৩২ হাজার মানুষ গৃহহীন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিকারাগুয়ায় প্রবল বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। এতে জীবন-যাত্রা অচল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছে। ৩২ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

প্রবল খরা কিংবা প্রবল বৃষ্টি উভয় মানুষের জীবনকে বিষিয়ে তোলে। প্রাকৃতিক এসব দুর্যোগ মোকাবেলা করেই বেঁচে থাকতে হয় মানুষকে। এমনই ঘটনার সূত্রপাত ঘটেছে নিকারাগুয়ায়। সেখানে কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে জীবন-যাত্রা অচল হয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে অন্তত ২২ জন। ৩২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

Related Post

বিবিসি জানিয়েছে, মৃতদের মধ্যে ৯ জন রাজধানীর মানাগুয়ায় দেওয়াল চাপা পড়ে নিহত হয়েছেন। মুষল ধারার এই বৃষ্টিপাতের সময় হঠাৎ একটি দেওয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বাকি ১৩ জন ভূমিধস ও বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন। এমন অবস্থায় মানাগুয়ার বিভিন্ন অংশ হতে ভূমিধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে জরুরি বিভাগের কর্মীরা সরিয়ে নিয়েছে।

সরকারের মুখপাত্র রোজারিও মুরিল্লো বলেছেন, সেপ্টেম্বর হতে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে গৃহহীন লোকদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। মানাগুয়া হতে সরিয়ে নেওয়া পরিবারগুলোকেও ওই আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। এদিকে প্রবল বৃষ্টিপাতে নিকারাগুয়ার প্রতিবেশী দেশ এল সালভাদর, হন্ডুরাস ও গুয়াতেমালায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

This post was last modified on অক্টোবর ২০, ২০১৪ 9:46 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে