থাইল্যান্ড থেকে উদ্ধার হওয়া বাংলাদেশীদের ফেরত আনার উদ্যোগ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ থাইল্যান্ড থেকে উদ্ধার হওয়া বাংলাদেশীদের ১১৮ জনকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। তবে পররাষ্ট্রমন্ত্রণালয় এদের ফিরিয়ে আনতে থাই সরকারের কাছে কনস্যুলার-সুবিধা চেয়েছে।

থাইল্যান্ডের জঙ্গল থেকে গত এক সপ্তাহে ১৩০ বাংলাদেশীকে উদ্ধার করা হয়। এবার থাইল্যান্ডের একটি জঙ্গলে ক্রীতদাস হিসেবে আটক ছিল। এদের মধ্যে উদ্ধার হওয়া ১১৮ বাংলাদেশীকে ফিরিয়ে আনার জন্য থাই সরকারের কাছে কনস্যুলার- সুবিধা চেয়েছে বাংলাদেশ। জানা গেছে, এদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর দেশে ফিরিয়ে আনা হবে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম মুস্তাফা কামাল গতকাল রবিবার তাঁর দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন।

থাইল্যান্ডের জঙ্গল হতে উদ্ধার হওয়া বাংলাদেশীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এরা ‘মানব পাচারের শিকার’। এ বছর বাংলাদেশের ৭৪০ জন লোক থাইল্যান্ডে অনুপ্রবেশ করেছে।

Related Post

এ বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল সাংবাদিকদের জানান, থাই কর্তৃপক্ষ সেখানকার বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছে। প্রথম দফায় দেশটির দক্ষিণাঞ্চল হতে উদ্ধার হওয়া ৫৩ জনের মধ্যে ৩৮ জন বাংলাদেশী এবং ১৫ জন মিয়ানমারের নাগরিক হিসেবে দাবি করেছেন। থাইল্যান্ডের বিভিন্ন আটক কেন্দ্রে থাকা এসব লোকজনের সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে। এ ছাড়া দ্বিতীয় দফার ৮১ জনের মধ্যে ৮০ জন বাংলাদেশী এবং অন্যজন মিয়ানমারের নাগরিক হিসেবে দাবি করেছেন। এদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ কনস্যুলার-সুবিধা চেয়েছে। দু’এক দিনের মধ্যে এ ব্যাপারে থাই কর্তৃপক্ষের সাড়া পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম মুস্তাফা কামাল বলেছেন, বাংলাদেশের লোকজনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে থাইল্যান্ডের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। অতীতে এ ব্যাপারে কোনো সমস্যা হয়নি। এখনও কোনো সমস্যা হবে না বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, থাইল্যান্ডের গহিন জঙ্গল হতে উদ্ধার হওয়া এসব বাংলাদেশীরা সবাই পাচারের শিকার। উন্নত চাকরির লোভ দেখিয়ে তাদের ওষুধ খাইয়ে এবং হাত-পা বেঁধে নৌকায় করে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বিক্রি করে দেওয়া হয়। জঙ্গলে তাদের ক্রীতদাসের মতো খামার ও মাছ ধরার কাজে অমানবিক ব্যবহার করা হচ্ছিল।

This post was last modified on অক্টোবর ২০, ২০১৪ 10:28 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে