Nokia লগো ছাড়াই মাইক্রোসফটের নতুন ফোন Lumia 535

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অবশেষে নোকিয়াকে ঝেড়েই ফেললো মাইক্রোসফট! হ্যা নোকিয়া কিনে নেয়ার পর থেকে বেশ কিছুদিন নোকিয়া নামেই নিজেদের ফোন বাজারে আনে মাইক্রোসফট। তবে এবার সেই ধারা থেকে বাইরে এসে লুমিয়া মডেলের আপকামিং ফোন সমূহে নিজেদের মাইক্রোসফট লগো নিয়েই বাজারে আনছে। মাইক্রোসফট নাম দিয়ে বাজারে আসতে যাচ্ছে লুমিয়া ৫৩৫ মডেল।


নোকিয়া নিজেদের বাজার হারিয়েছে অনেক আগেই। সম্প্রতি ইন্ডিয়াতে নোকিয়ার কারখানাও বন্ধ করে দেয়া হয়েছে লাভ না হওয়ার কারণ দেখিয়ে। আগেই মাইক্রোসফট ঘোষণা দিয়েছিলো তারা নোকিয়া ব্যানারে স্মার্টফোন বাজারে আনা বন্ধ করে দিবে। এবার তার বাস্তবিক প্রয়োগ দেখা গেলো মাইক্রোসফটের নতুন ফোন লুমিয়া ৫৩৫ মডেলে! হ্যা এই ফোনে নোকিয়ার কোনও লগো রাখা হয়নি, নোকিয়ার স্থানে লেখা হয়েছে মাইক্রোসফট!

মাইক্রোসফট ইন কর্পোরেশন চাচ্ছে নিজেদের নতুন ব্রেন্ডিং করতে হবে তা কতটা সফল হবে তা সময়েই বলে দিবে। লুমিয়া ৫৩৫ মডেলের এই ফোনটি যদিও আহামরি তেমন কিছু নয় তবে এটি দিয়ে মাইক্রোসফট মোবাইল ব্রেন্ডিং এর দুনিয়াতে আত্ম প্রবেশ করেছে। লুমিয়া ৫৩৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ৫ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা। ৩ জি সাপোর্টেড স্মার্ট ডুয়েল সিম, 1.2GHz quad-core processor, 1GB RAM, 8GB মেমোরি এবং ১২৮গিগা বাইট মেমোরি বাড়িয়ে নেয়ার সুবিধা।

Related Post

এটি ৬টি আলাদা আলাদা রঙ এর পাওয়া যাবে। মাইক্রোসফট জানিয়েছে আগামী মাস থেকে প্রথমেই বাংলাদেশ, হংকং, চীনে এই সেট পাওয়া যাবে। ভারতে এবং অন্যান্য দেশে পরবর্তীতে আসবে। এর দাম ধরা হয়েছে ১০ হাজার ৪শ টাকা।

This post was last modified on নভেম্বর ১১, ২০১৪ 3:28 pm

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে