এবার খোঁজ মিলেছে বিশ্বের প্রথম কম্পিউটারের!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কম্পিউটার আবিষ্কারের পর বিশ্বের প্রথম কম্পিউটারটি কোথায় কি অবস্থায় রয়েছে এতোদিন জানা না থাকলেও এবার খোঁজ মিলেছে বিশ্বের সেই প্রথম কম্পিউটারের।

অনেকেই হয়তো এমন খবরে অবাক হবেন। তবে এটিই সত্যি বলে দাবি করেছেন আর্জেন্টিনীয় বৈজ্ঞানিকরা। সম্প্রতি আর্জেন্টিনীয় বৈজ্ঞানিকদের দলটি একটি ক্যালেন্ডার খুঁজে পান। ২০৫ খ্রীষ্টপূর্বের ১২ মে পৃথিবীতে একটি পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ হয়। ক্যালেন্ডারে সেই গ্রহণের উল্লেখও রয়েছে। বৈজ্ঞানিকদের ধারণা সেই ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছিল ‘কম্পিউটারাইজড মেকানিক্স’ ব্যবহার করে।

Related Post

সংবাদ মাধ্যম বলেছে, গবেষকরা মনে করছেন ব্যাবিলনীয় যুগের পাটিগণিতের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এর জটিল গাণিতিক হিসাব। এর আগে বৈজ্ঞানিকরা রেডিওকার্বন বিশ্লেষণ করে আঁচ করতে পেয়েছিলেন, বিশ্বের প্রথম কম্পিউটার সম্ভবত খ্রীষ্ট্রের জন্মের ১০০ বছর আগেই তৈরি হয়েছিল। কিন্তু নতুন এই আবিষ্কারের ফলে কম্পিউটার আবিষ্কারের বয়স বেড়ে গেলো আরও ১শ’ বছর।

উল্লেখ্য, কম্পিউটারের আবিষ্কার নিয়ে এক এক সময় নানা মত এসেছে। তাছাড়া প্রথম কম্পিউটারটি কোথায় তৈরি হয় বা এর নমুনা কোথায় রয়েছে তাও জানা ছিলনা। আর্জেন্টিনীয় বৈজ্ঞানিকরা এবার তাদের তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে, ২০৫ খ্রীষ্টপূর্বের ১২ মে’র পূর্বেই কম্পিউটারের জন্ম হয়েছে। তথ্যসূত্র: www.rawstory.com

This post was last modified on ডিসেম্বর ৩, ২০১৪ 10:01 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে