দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রিকেটার রুবেল হোসেন ইস্যুটি সহজেই মিটছে না। মামলা ও জামিন হলেও বিষয়টি অনেক দুর গড়াচ্ছে বলেই মনে হচ্ছে। এবার ফোনালাপের রেকর্ড প্রচার করার হুমকি দিয়েছে নাজনীন আক্তার হ্যাপি।
বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। রুবেল ইতিমধ্যে জামিনও নেন। কিন্তু আবার এই প্রেম প্রেম খেলায় নতুন মোড় নিয়েছে। এবার প্রেমের ফোনালাপের রেকর্ড নিয়ে তার বিরুদ্ধে লড়বেন নাজনীন আক্তার হ্যাপি। ওইসব রেকর্ডের কপি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ বিভিন্ন দফতরে দেওয়ার পাশাপাশি গণমাধ্যমেও প্রচারের হুমকি নিয়েছেন তিনি।
হ্যাপি বলেছেন, ‘একটি বেসরকারি টিভি চ্যানেলকে ভয়েস রেকর্ডগুলোর কপি দিয়েছি। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও একটি কপি পৌঁছে দেওয়া হবে।’
আইনগত লড়াইয়ের অংশ হিসেবে শীঘ্রই একজন বিজ্ঞ আইনজীবির শরনাপন্ন হচ্ছেন বলে জানিয়েছেন হ্যাপি।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী। হ্যাপির অভিযোগ, রুবেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। বিয়ের কথা বলার পর রুবেল টালবাহানা শুরু করেন। শরীরিক নির্যাতনের বিষয়ও মামলায় উল্লেখ করেছেন হ্যাপি।
This post was last modified on ডিসেম্বর ১৮, ২০১৪ 7:03 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…