এবার বাংলাদেশে বলের আঘাতে মৃত্যু ঘটলো এক ক্রিকেটারের!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এবার বাংলাদেশে বলের আঘাতে মৃত্যু ঘটলো এক ক্রিকেটারের। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায়।


ফাইল ফটো

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ক্রিকেট বলের আঘাতে মৃত্যু হয়েছে মোহাম্মদ রবিন হোসেন (১৫) নামের এক ক্রিকেটারের। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে। স্থানীয় এক মাঠে ক্রিকেট খেলার সময় একটি বল হঠাৎ করে ওই কিশোরের অণ্ডকোষে আঘাত হানলে তার মৃত্যু ঘটে। নিহত রবিন হোসেন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার মোহাম্মদ শাহ আলমের পুত্র।


সেদিন ফিলিপ হিউজের মৃত্যু ক্রিকেটারদের ব্যথিত করেছিল

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে মাঠে ক্রিকেট খেলার সময় অণ্ডকোষে বলের আঘাত লেগে গুরুতর আহত হয়ে পড়ে রবিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন।

উল্রেখ্য, আন্তর্জাতিক অঙ্গনেও ঘটে বেশ কয়েকটি ঘটনা। এর মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ঘটনা ঘটে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। বলের আঘাতে ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু ঘটে। ব্যাটিং করার সময় ঘাড়ে বলের আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার তারকা ফিলিপ হিউজ মারা যান এ বছর ২৭ নভেম্বর। তার এ মৃত্যুতে পুরো ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে আসে।

Related Post

This post was last modified on ডিসেম্বর ২৫, ২০১৪ 1:29 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে