কম্পিউটার ব্যবহার করা যাবে এবার টিভিতেও!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রযুক্তি ক্রমেই মানুষের হাতের মুঠোয় চলে আসছে। এতোদিন কম্পিউটারে টিভি দেখা যেতো কিন্তু এবার টিভিতেও কম্পিউটার ব্যবহার করা যাবে!

ইন্টেল বাজারে নিয়ে আসছে এমনই একটি ‘ইন্টেল কম্পিউট স্টিক’। এটির মাধ্যমে টিভিকে খুব সহজেই কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে। ইন্টেল কম্পিউট স্টিকটি, এটি আসলে একটি বিশেষ ধরনের ডংগল।

একটি টিভিকে কম্পিউটারে পরিণত করতে ইন্টেলের এই ডংগলে রয়েছে ‘বিল্ট-ইন অপারেটিং সিস্টেম’। আরও রয়েছে অ্যাটম প্রসেসর ও ওয়্যারলেস কানেক্টিভিটি। উইন্ডোজ ৮.১ ও লিনাক্স- এই দুই ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে এই ডংগলটিতে।

Related Post

এতে ২ জিবি র‌্যাম ও উইন্ডোজ ৮.১ ভারসনটিতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ। অপরদিকে লিনাক্স ভারসনটিতে থাকছে ৮ জিবি স্টোরেজ ও ১ জিবি র‌্যাম। আবার অতিরিক্ত মেমোরির জন্য ইন্টেল কম্পিউট স্টিকটিতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধাও থাকছে। এই ওয়্যারলেস কানেক্টিভিটির সাহায্যে ডিভাইসটিকে খুব সহজেই কানেক্ট করা যাবে টিভির সঙ্গে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এই ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে:

ডিসপ্লে: এইচডিএমআই (মেল কানেক্টর)
ওয়াই- ফাই: আইইইই ৮০২.১১বি/জি/এন
ব্লুটুথ: ৪.০ HD uART (সিঙেল ওয়াই-ফাই/ ব্লুটুথ কম্বো চিপ)
ইউএসবি: ২.০ কাট টাইপ এ বাই ১
পাওয়ার ইনপুট: মাইক্রো ইউএসবি ২.০ বি কানেক্টর ইত্যাদি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শো’তে ‘ইন্টেল কম্পিউট স্টিক’ প্রদর্শন করে ইন্টেল। সহজলভ্য দামে এই পণ্যটি আগামী মার্চ মাসে বাজারে আসছে বলে জানানো হয়েছে।

This post was last modified on এপ্রিল ১৫, ২০১৫ 9:39 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে