দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের বিরুদ্ধে এবার স্থল অভিযান চালাবে মার্কিন সেনারা। এ জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের কাছে অনুমতি চেয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিরুদ্ধে জোরালো সামরিক অভিযান চালাতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের কাছে অনুমতি চেয়ে বুধবার একটি প্রস্তাবনা পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই প্রস্তাবনায় আইএসকে যুক্তরাষ্ট্রের মাতৃভূমির জন্য চরম হুমকি বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই প্রস্তাবে আইএসের বিরুদ্ধে জোরালো বিমান হামলার পাশাপাশি স্থল সামরিক অভিযান চালানোর কথা বলা হয়। আগামী তিন বছর ধরে ওই অভিযান চালানো হবে। কিন্তু এর কোনো গণ্ডি থাকবে না। ২০১৬ সালে নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের অধীনে ওই অভিযান শুরু হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ইরাক, সিরিয়া ও আফগানিস্তানব্যাপী বিশাল এবং দীর্ঘমেয়াদী অভিযান চালানোর ব্যাপারে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। এতে প্রচুর অর্থের ক্ষয় এবং মার্কিন নাগরিকদের জীবনকে আরও হুমকির মধ্যে ফেলবে- এমনটিই দাবি আইনপ্রণেতাদের।
This post was last modified on ফেব্রুয়ারি ১২, ২০১৫ 10:27 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…